
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত। সিরিজ বাঁচানোর শেষ ম্যাচে জয়ের আশা জাগিয়েও মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচটি হেরেছে প্রোটিয়ারা। তাতে সিরিজটি ৩-১ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়েছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৩১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ২০১ রানের বেশি তুলতে পারেনি সফরকারীরা।
এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে কুইন্টন ডি ককের কল্যাণে উড়ন্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান তুলে নেয় তারা। পরের ওভারেই দেখেশুনে খেলতে থাকা আরেক ওপেনার রিজা হেন্ড্রিকস ১২ বলে ১৩ রান করে বিদায় নেন।

ভারতীয় বোলারদের বেশ চাপে রাখেন কুইন্টন ডি কক। ছবি- সিএ
মারকুটে ব্যাটিংয়ে ১০ ওভারেই ১১৮ রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে দলীয় ১২০ রানের মাথায় আউট হয়ে যান ডি কক। ৩৫ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। এরপর ডি ককের দেখানো পথেই হাটেন দেওয়াল্ড ব্রেভিস। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করে বিদায় নেন তিনি।
পরবর্তীতে মিডল অর্ডারে আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। ৬ রান করে বিদায় নেন এইডেন মার্করাম। এরপর গোল্ডেন ডাক মেরে ফেরেন দোনোভান ফেরেইরা। শেষদিকে মার্কো ইয়ানসেনের ১৪, জর্জ লিন্ডের ১৬ এবং করবিন বোসের ১৭ রানের ক্যামিওতে কেবল হারের ব্যবধান কমাতে সক্ষম হয় তারা।
ভারতের হয়ে ৪ ওভারে ৫৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী। জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ১৭ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন আর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া।
এর আগে ব্যাটিংয়ে নেমে ভারতের দুই ওপেনারই ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি কেই। সঞ্জু স্যামসন ২২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৭ রান করে বিদায় নেন। আরেক ওপেনার অভিষেক শর্মা ২১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৪ রানের ইনিংস খেলেন।

চতুর্থ উইকেট জুটিতে ১০৫ রান যোগ করেন হার্দিক পান্ডিয়া ও তিলাক ভার্মা। ছবি- বিসিসিআই
তিনে নেমে দলের সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তিলাক ভার্মা। ৪২ বলে ১০ চার ও এক এক এক ছক্কায় ৭৩ রান করেন তিনি। তবে আজও মিডলে ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদব। ৭ বলে মাত্র ৫ রান করে বিদায় নেন ভারতীয় অধিনায়ক। তবে দুর্দান্ত খেলেন হার্দিক পান্ডিয়া। মাত্র ২৫ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই তারকা।
দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি উইকেট শিকার করেন করবিন বোস। এছাড়া একটি করে উইকেট নেন ওটনেইল বার্টম্যান ও জর্জ লিন্ডে।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ২৩১/৫ (২০ ওভার)
দক্ষিণ আফ্রিকা : ২০১/৮ (২০ ওভার)
ফলাফল : ভারত ৩০ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৫/বিটি


























