Connect with us
ক্রিকেট

যুব এশিয়া কাপের ফাইনাল খেলবে ভারত ও পাকিস্তান

India and Pakistan will contest the final of the Youth Asia Cup.
যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান। ছবি- এসিসি

চলতি বছর আরেকটি এশিয়া কাপের ফাইনালে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ভারত-পাকিস্তানের সিনিয়র দলের পর এবার যুবারাও ফাইনালের টিকিট কেটেছে। আগামী রোববার (২১ ডিসেম্বর) শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত.। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এ নিয়ে যুব এশিয়া কাপে দশম ফাইনাল খেলতে যাচ্ছে ভারত। এর আগে ৯টি ফাইনাল খেলেছে তারা। যার মধ্যে ৮টিতেই শিরোপা ঘরে তুলেছে আসরের সবচেয়ে সফলতম দলটি। গত আসরের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে প্রথমবারের মতো রানার্সআপ হয় ভারত। এবার নবম শিরোপার সামনে দাঁড়িয়ে আয়ুশ-সূর্যবংশীরা।



দিনের অপর সেমিফাইনালে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। বৃষ্টি বাধার কারণে ম্যাচ গড়ায় ২৭ ওভারে। আগে ব্যাট করতে নেমে ২৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সহজেই ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান।

এ নিয়ে চতুর্থবারের মতো যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। সবশেষ ২০১৭ সালে ফাইনাল খেলেছিল তারা। ওই আসরে আফগানিস্তানের কাছে হেরে রানার্সআপ হয় দলটি। আট বছর পর দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ পাকিস্তানের সামনে।

এর আগে গত সেপ্টেম্বরে সিনিয়রদের এশিয়া কাপে ফাইনাল খেলেছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলে ভারত। এবার দেখার পালা যুবাদের শিরোপা কাদের ঘরে যায়। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ১১টায় শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট