
আসন্ন ২০২৬ আইপিএলে মুস্তাফিজকে চড়া দামে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। নিলাম থেকে ৯ কোটি ২০ লাখে চেন্নাইয়ের সাথে প্রতিযোগিতা করে ফিজকে দলে ভেড়ায় কলকাতা। কিন্তু চড়া দামে বিক্রির পরেও বর্তমানে আলোচনার মূল বিষয় তার এনওসি নিয়ে। এবার এ-বিষয়ে মুখ খুললেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
নিলামে মুস্তাফিজকে কলকাতা কেনার পরই আলোচনার মূল বিষয় ছিল এনওসি নিয়ে। এবার সেই বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বললেন নাজমুল আবেদিন ফাহিম।। তিনি বলেন, আমরা মুস্তাফিজকে পুরো আইপিএলের জন্যই এনওসি দিয়েছি। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচে তাকে আসতে হবে।
আইপিএল ছেড়ে ওয়ানডে খেলতে আসলে তার সময়সীমা কতদিন তা নিয়ে প্রশ্ন করলে ফাহিম বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আমাদেরকে র্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকতে হবে। যেহেতু আমরা ওয়ানডেতে এখন সুবিধাজনক অবস্থানে নেই সেজন্য মুস্তাফিজকে ওডিআই সিরিজে প্রয়োজন। আর মুস্তাফিজের মত খেলোয়াড় দলে থাকলে সেটা কতটুকু বাড়তি সুবিধা আপনারা তা জানেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেই আবারও তিনি আইপিএলে যুক্ত হতে পারবেন। সব মিলে হয়তো আট দিনের জন্য আইপিএল ছেড়ে আসতে হবে তাকে।
তিনি আরও বলেন, বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিউজিল্যান্ডের মত।দলের সাথে বাংলাদেশের পূর্ণ শক্তির দল নিয়েই খেলা উচিত।
মুস্তাফিজের এনওসি ইস্যু ছাড়াও তিনি আরও কথা বলেন ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়েও। কেন্দ্রীয় চুক্তি নিয়ে তিনি বলেন, এটা দেখভাল করছে নির্বাচকরা। তাছাড়া কেন্দ্রীয় চুক্তির বিষয়টা প্রক্রিয়াদিন। এটা একদিনে হওয়ার বিষয় না। ক্রমান্বয়ে আগাচ্ছে। সামনে আরও পরিষ্কার জানতে পারবেন।
বিপিএল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিপিএল নিয়ে এখনই বেশি কিছু বলতে চাই না।যারা বিপিএলের দায়িত্বে তাদের কাছ থেকেই বিস্তারিত জানতে পারবেন।
ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৫/টিএ






















