Connect with us
ক্রিকেট

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শঙ্কা

World Cup
টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচার নিয়ে জটিলতার মুখে পড়েছে আইসিসি। আইসিসির সঙ্গে চার বছরের চুক্তি ভেঙে বেরিয়ে যেতে চায় জিও স্টার। এখন পর্যন্ত কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না হওয়ায় টিভিতে বা মোবাইলে কীভাবে বিশ্বকাপ দেখা যাবে তা এখনও নিশ্চিত নয়।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘ইকোনোমিক টাইমস’। প্রতিবেদনে বলা হয়েছে, মুকেশ অম্বানীর কোম্পানি রিলায়্যান্সের নিয়ন্ত্রণাধীন জিও স্টার আইসিসির সঙ্গে আর চুক্তি রাখতে চাইছে না। আর্থিক ক্ষতির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ২০২৪ সালে জিও স্টারের সঙ্গে ২৭ হাজার কোটি টাকায় চুক্তি হয়েছিল আইসিসির।

চুক্তি অনুযায়ী ২০২৪-২৭, এই চার বছরে আয়োজিত হওয়া চারটি আইসিসি প্রতিযোগিতা সম্প্রচার করবে জিও স্টার। তবে চুক্তির দ্বিতীয় বছরেই চুক্তি ভেঙে বেরিয়ে আসতে চাইছে জিও স্টার।



ইতোমধ্যে নতুন সম্প্রচারকারী সংস্থা খোঁজার কাজে নেমে পড়েছে আইসিসি। যোগাযোগ করা হয়েছে সনি পিকচার্স, নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের সঙ্গে। তবে কেউই আগ্রহ দেখায়নি। গত চার বছরের জন্য ২৭ হাজার কোটিতে চুক্তি হলেও, ২০২৬-২০২৯, এই চার বছরের জন্য টাকার অঙ্ক কমিয়েছে আইসিসি। তারা ২১,৬৩৮ কোটি টাকা চেয়েছে।

সম্প্রচারকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে আইসিসির সঙ্গে চুক্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে নেটফ্লিক্স। তবে সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্স কেনার পর আর অর্থ খরচ করতে তারা রাজি হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি অন্যান্য খেলার দিকেও হাত বাড়াচ্ছে তারা। ক্রিকেট নিয়ে তাদের আগ্রহ কম।

ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট