Connect with us
ক্রিকেট

আফ্রিদিকে কাটিয়ে ‘ছক্কার রাজা’ রোহিত

Rohit and Afridi
রোহিত শর্মা ও শহীদ আফ্রিদি। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ইতিহাস গড়লেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন এই ভারতীয় ওপেনার। 

সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়ার মাধ্যমে রোহিত পেছনে ফেলেছেন পাকিস্তানি কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে। ম্যাচে খেলতে নামার আগে আফ্রিদির চেয়ে দুই ছক্কা পেছনে ছিলেন রোহিত। ম্যাচের ১৫তম ওভারে প্রেনেলান সুবরায়েনের বিরুদ্ধে টানা দুটি ছয় হাঁকিয়ে আফ্রিদির পাশে বাম লিখিয়েছেন রোহিত। পরে মার্কো জানসেনকে ফাইন লেগ দিয়ে পুল শটে বল সীমানা ছাড়া করে রেকর্ড গড়েন তিনি। টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও সর্বোচ্চ ছক্কার মালিক হলেন ভারতীয় ওপেনার।

২৭৭ ম্যাচ রোহিতের ছয়ের সংখ্যা ৩৫২। ৩৯৮ ম্যাচে ৩৫১ ছক্কায় দুইয়ে নামলেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটেও ছক্কা মারার বিশ্ব রেকর্ড গড়েছেন রোহিত। টি-টোয়েন্টিতে ২০৫ ও ৮৮ ছয় তার, সব মিলিয়ে ৬৪২টি।



টনি ডি জর্জি ডিপ স্কয়ার লেগে রোহিতের ক্যাচ ছাড়েন। তারপরই প্রথম বাউন্ডারি মারেন তিনি। বিরাট কোহলির সঙ্গে ১০৯ বলে ১৩৬ রান যোগ করেন তিনি। ৪৭ বলে এই ব্যাটার টানা তৃতীয় ও ৬০তম ওয়ানডে হাফ সেঞ্চুরি করেছেন। ৫ চার ও ৩ ছক্কায় ৫১ বলে ৫৭ রান করেন রোহিত।

ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৫/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট