Connect with us
ফুটবল

জাতীয় দলে ডাক পেলেন কিউবা মিচেল

কিউবা মিচেল
কিউবা মিচেল। ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। এর আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিকরা।

আসন্ন দুই ম্যাচের জন্য জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশী বংশোদ্ভূত মিডফিল্ডার কিউবা মিচেল। তাঁর সঙ্গে ডাক পেয়েছেন ফর্টিস এফসির মোরশেদ আলীও।

৩০ অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার ৬দিন পর ২৭ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আজ (রবিবার) দুপুরে ক্যাম্পে যোগ দিচ্ছেন মিচেল ও মোরশেদ।



‎দলের সূত্র মতে ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়ার দীর্ঘ মেয়েদের চোটের কারণে তাদের পরিবর্তে কিউবা ও মোরশেদকে ডেকেছেন কোচ হাভিয়ার কাবরেরা।

সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছিলেন
কিউবা মিচেল। এই প্রথম বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার।

অনূর্ধ্ব-২৩ দলে নজর কাড়া পারফরম্যান্সের পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন মোরশেদ আলী। এর আগে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই ক্যাম্পেও ছিলেন এই উইঙ্গার।

ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৫/এআই

Crifosports announcement

Focus

More in ফুটবল