Connect with us
ক্রিকেট

২৩ মাস ধরে ওয়ানডে তে টসে জয়হীন ভারত

ভারত বনাম অস্ট্রেলিয়া টস
ভারত বনাম অস্ট্রেলিয়া টস

ওয়ানডে তে টস জয় যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। আজ (রবিবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে তে টসে হারার মাধ্যমে টানা ১৬ ওয়ানডে তে টসে হারার বিরল কীর্তি গড়লো ভারত।

২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে এখন পর্যন্ত কোন ওয়ানডে তে টসে জিততে পারেনি ভারত। সব মিলিয়ে প্রায় দুই বছর এবং ১৬ ওয়ানডে তে টসে জয়হীন ভারত।

ভারতের পর টানা ১১ ওয়ানডে তে টসে হারার রেকর্ড রয়েছে নেদারল্যান্ডসের। ২০১১ সালের ১৮ মার্চ থেকে ২০১৩ সালের ২৭ আগস্ট পর্যন্ত টানা ১১ ওয়ানডে তে টসে জয়হীন ছিল নেদারল্যান্ডস।



দুইবার টানা ৯ ওয়ানডে তে টসে হেরে তৃতীয় অবস্থানে রয়েছে ইংলিশরা। ২০২৩ সালের ২৭ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৯ ওয়ানডে তে টসে জয়হীন ছিল ইংলিশরা। এর আগে ২০১৭ সালের ২২ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত টানা ৯ ওয়ানডে তে টসে জয়হীন ছিল ইংলিশরা।

সমান টানা ৯ ম্যাচ হেরেছে যুক্তরাষ্ট্রও। ২০১৭ সালের ২২ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত টানা ৯ ওয়ানডে তে টসে হেরেছিল তারা।

টানা ১৬ ওয়ানডে তে টসে হারা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা দেখা যাচ্ছে। সব মিলিয়ে প্রায় ২ বছর ধরে ওয়ানডে ক্রিকেটে টসে জয়হীন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

আগামী ২৩ অক্টোবর তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে তে অজিদের মুখোমুখি হবে ভারত।

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট