Connect with us
ফুটবল

জর্ডান ম্যাচেই ভাগ্য নির্ধারণ অ-১৭ নারী দলের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। ছবি: বাফুফে

আজ থেকে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব। প্রথম দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান। জর্ডানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

তবে আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পেতে হলে অর্পিতা-ঋতুপর্ণাদের এই গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে হবে। তাদের প্রতিদ্বন্দ্বী জর্ডান ও চাইনিজ তাইপে। শক্তির দিক থেকে দু-দলই বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। যা বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটুও স্বীকার করেছেন। তিনি বলেন, “গ্রুপের তিন দলই কোয়ালিফাই করতে চায়। তবে আমাদের জন্য চ্যালেঞ্জটা বেশি, কেননা গ্রুপের দুই দলই আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ ও শক্তিশালী।”

তিনি আরও বলেন, প্রথম ম্যাচের ফলাফলের ওপর অনেক কিছুই নির্ভর করছে। “জর্ডানের বিপক্ষে ম্যাচটাই আসলে নির্ধারণ করবে আমরা কোয়ালিফাই করতে পারব কি না। তাই আপাতত আমাদের সম্পূর্ণ মনোযোগ এই ম্যাচ ঘিরে।



যদিও ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেকটা জর্ডান এগিয়ে তবু আশা ছাড়ছে না বাংলাদেশ। এর আগে মিয়ানমারে জর্ডানের সঙ্গে ড্র করেছিল তারা। সেই পারফরম্যান্স থেকেই কোচ টিটু প্রত্যাশা যে, “আমাদের নারী দল এশিয়া কাপ ও অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে মূল পর্বে খেলছে। এর আগেরবারের দেখায় তাদের সাথে আমরা ড্র করেছি। তাই এবার অ–১৭ দলেরও সুযোগ আছে।”

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবারের বাছাই পর্বকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। যেজন্য জর্ডান যাওয়ার আগে দলটি আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে-সিরিয়া ও আমিরাতের বিপক্ষে। দুটোতেই দুর্দান্ত পারফরম্যান্স করে জিতেছে বাংলাদেশ।

উল্লেখ্য, ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। এর আগে ১৫ অক্টোবর অনুষ্ঠিত জর্ডান ও চাইনিজ তাইপের ম্যাচ। সেই ম্যাচ শেষেই গ্রুপের সমীকরণ অনেকটা পরিষ্কার হয়ে যাবে।

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল