Connect with us
ফুটবল

৮ বছর পর বিশ্বকাপ মঞ্চে মিশর

মোহাম্মদ সালাহ
মিশর দল

৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছে মিশর। জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে আফ্রিকা অঞ্চলের ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে মোহাম্মদ সালাহর মিসর। 

মিশরের কাসাব্লাংকায় অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেছেন মিশরীয় ফুটবলের রাজা মোহাম্মদ সালাহ। জিবুতিকে হারিয়ে তালিকায় ২য় স্থানে থাকা বুরকিনা ফাসোর চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থেকে ১ ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করল মিসরীয়রা।

রেকর্ড ৭ বারের আফ্রিকান চ্যাম্পিয়নরা বিশ্বকাপ খেলতে যাচ্ছে ৪র্থ বারের মতো। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলা দলটি এরপর খেলেছে ১৯৯০ ও ২০১৮ সালে।



বাছাইপর্বে ৯ ম্যাচে মোট ১৯ গোল করেছে মিশর। এর ৯টিই করেছেন ৩৩ বছর বয়সী লিভারপুল সুপারস্টার সালাহ। এবারের বাছাইপর্বে আফ্রিকা অঞ্চলে এখন পর্যন্ত সালাহই সর্বোচ্চ গোলদাতা।

৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ১৯তম দল হিসেবে সরাসরি আসরে খেলার যোগ্যতা অর্জন করলো মিশর, আরও বাকী ২৭ দল।

মিসরের বিশ্বকাপ নিশ্চিত করার দিনে জয় পেয়েছে ঘানা ও কেপ ভার্দে। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে ঘানা। ১২ অক্টোবর শেষ ম্যাচে কমরোসের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে ঘানা। পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা মাদাগাস্কার পয়েন্ট হারালে ঘানা শেষ ম্যাচে হারলেও উঠে যাবে বিশ্বকাপে।

অন্যদিকে কেপ ভার্দে আজ লিবিয়াকে হারালেই প্রথমবারের মতো উঠে যেত বিশ্বকাপে। কিন্তু লিবিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে অপেক্ষা বেড়েছে দলটির। ‘ডি’ গ্রুপে ৯ ম্যাচে কেপ ভার্দের পয়েন্ট ২০। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আফ্রিকা থেকে রেকর্ড আটবার বিশ্বকাপ খেলা ক্যামেরুন। ১৩ অক্টোবর ইসোয়াতিনির বিপক্ষে শেষ ম্যাচ খেলবে আটলান্টিক মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। ওই ম্যাচ জিতলেই বিশ্বকাপ নিশ্চিত মাত্র ৬ লাখ মানুষের দেশটি। তবে শেষ ম্যাচে ক্যামেরুন অ্যাঙ্গোলাকে হারাতে না পারলে আর কোনো পয়েন্ট না পেলেও বিশ্বকাপে খেলবে দলটি।

ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/এআই

Crifosports announcement

Focus

More in ফুটবল