Connect with us
ক্রিকেট

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

Bangladesh vs Netherlands_Toss
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি- বিসিবি

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্যে আজ (সোমবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা। তার আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

প্রথম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রিশাদ হোসেন ও শরিফুল ইসলামকে। তাদের পরিবর্তে একাদশে জায়গা করে দিয়েছ নাসুম আহমেদ ও তানজিম সাকিব।

অন্যদিকে নেদারল্যান্ডসের একাদশে একটি পরিবর্তন এসেছে। দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়েছেন টিম প্রিঙ্গল। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সিকান্দার জুলফিকার।



বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, ভিক্রামজিৎ সিং, আনিল তেজা নিদামানুরু, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, সিকান্দার জুলফিকার।

ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট