Connect with us
ক্রিকেট

এশিয়া কাপের সময় পরিবর্তন, বাংলাদেশের খেলাগুলো কখন?

এশিয়া কাপের শিরোপা। ছবি- সংগৃহীত

আর কয়েকদিন পরেই মাঠে গড়াবে এশিয়া কাপ। টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির সময় পরিবর্তন করেছে আয়োজকরা। নতুন সূচি অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে খেলা। অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে ম্যাচগুলো।

তবে একমাত্র ব্যতিক্রম ১৫ সেপ্টেম্বরের ম্যাচ। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হবে ওমানের। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের আসর। মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি অনুষ্ঠিত হবে দুবাইয়ে, বাকি ৮টি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে, আর ফাইনাল আয়োজন করা হবে দুবাইয়ে।



এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট ৮টি দল, যা গত আসরের চেয়ে ২টি বেশি। গ্রুপ ‘এ’-তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং খেলবে গ্রুপ ‘বি’-তে।

ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৫/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট