Connect with us
ফুটবল

ব্রাজিলের শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য লড়ছেন ভিনি

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি - সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর বেশ কিছুদিন ছুটি কাটিয়েছেন বিয়াল মাদ্রিদের প্লেয়াররা। এখন ভিনিসিয়ুস জুনিয়ররা প্রস্তুত হচ্ছেন নতুন মৌসুমের জন্য।

ছুটির সময়ে জিকিউ স্পেনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে অনেক কিছু অর্জন করেছি, তবে আমার এখনও অনেক স্বপ্ন আছে। আমার ক্লাবের হয়ে আরও ট্রফি জিততে চাই। জাতীয় দলের হয়ে সবচেয়ে বড় প্রতিযোগিতা জিততে চাই এবং পরবর্তী প্রজন্মকে তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন এমন একটা লেগ্যাসি রেখে যাওয়া, যা ফুটবলের সীমানা ছাড়িয়ে যাবে। বিশেষ করে ব্রাজিলের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আমার ফাউন্ডেশনের মাধ্যমে যে সব কাজ আমি করছি।



বিশ্বের সবচেয়ে বড় ক্লাব ও আমার জাতীয় দলের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলা এখনও স্বপ্নের মতো মনে হয়। আমি জানি আমার যাত্রা অন্যদের অনুপ্রাণিত করে।’

তিনি বলেন, সবচেয়ে বড় মঞ্চে আমার দল, আমার দেশ ও আমার পরিবারের প্রতিনিধিত্ব করা এমন কিছু, যা আমি কখনই হালকাভাবে নেব না। আমার গল্প কাউকে তার স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করতে পারে, এটা আমার কাছে অনেক কিছু।

ক্রিফোস্পোর্টস/২ আগস্ট ২৫/এমএ

Crifosports announcement

Focus

More in ফুটবল