Connect with us
ক্রিকেট

ইতিহাস গড়ার ম্যাচে টস হারলো বাংলাদেশ, একাদশে পরিবর্তন

Toss
আগের ম্যাচে টস জিতলেও আজ হেরেছেন মিরাজ। ছবি- শ্রীলঙ্কা ক্রিকেট

শ্রীলংকার মাটিতে কখনো ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ। এবার সেই সুযোগ এসেছে টাইগারদের। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। ক্যান্ডির পাল্লেকেলেতে বাংলাদেশ সময় বেলা তিনটায় মাঠে গড়াবে তৃতীয় ম্যাচ। এই ম্যাচে টস হেরেছেন মেহেদি হাসান মিরাজ।

টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। আর একাদশে একটি পরিবতর্ন নিয়ে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা। দুই দল এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে।

বাংলাদেশের একাদশে হাসান মাহমুদের পরিবর্তে তাসকিন আহমেদকে দলে নেওয়া হয়েছে। আগের ম্যাচে জ্বলে উঠতে পারেননি হাসান মাহমুদ। এদিকে চোটের শঙ্কা থাকলেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় রয়েছেন শান্তও। তবে লঙ্কার একাদশে কোনো পরিবর্তন আসেনি।




আরও পড়ুন

» লঙ্কায় হাতছানি দিচ্ছে ইতিহাস, পারবেন তো মিরাজরা?

» বাবর-রিজওয়ান-শাহিনকে বাংলাদেশে আনছে না পাকিস্তান


কলম্বোর প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়ে মেহেদি মিরাজের দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে বোলারদের কৃতিত্বে ১৬ রানে জয় পায় টাইগাররা। সিরিজে ফেরে সমতা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জেনিথ লিয়ানাগে, দুনিথ ওয়েললাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনা ও দুশমন্থ চামিরা।

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট