Connect with us
ক্রিকেট

সেঞ্চুরি হাকিয়ে জোড়া বিশ্বরেকর্ড গড়লেন ডু প্লেসি

Faf Du Plessis
ফাফ ডু প্লেসি। ছবি- সংগৃহীত

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) টেক্সাস সুপার কিংসের হয়ে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন ফাফ ডু প্লেসি। এবার ঠিক দশদিন পরে এসে আরো একবার দলটির হয়ে শত রানের ইনিংস খেললেন এই প্রোটিয়া ক্রিকেটার। যাতে করে তিনি করেছেন জোড়া বিশ্বরেকর্ড।

গতকাল রোববার (৩০ জুন) নিউইয়র্কের বিপক্ষে ৫৩ বল খেলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ডু প্লেসি। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নিউইয়র্ককে ৩৯ রানে হারিয়ে আসরের প্লে-অফ পর্বে জায়গা করে নেয়ার ম্যাচে ৫ চার ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

এদিন সেঞ্চুরি হাকানোর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম কোন ব্যাটার হিসেবে ৪০ বছর পেরোনোর পর একাধিক শতকের রেকর্ড গড়েছেন তিনি। ফাফ ডু প্লেসির বয়স এখন ৪০ বছর ৩৫২ দিন। এর আগে কোনো ক্রিকেটার ৪০ বছরের পর একটির বেশি সেঞ্চুরি করতে পারেননি।




আরও পড়ুন:

» কৌশলে চুক্তি করে চলেছে বরিশাল, দলে ৬ বিদেশি ক্রিকেটার

» ক্লাব বিশ্বকাপে আজ চার দলের হাইভোল্টেজ দুটি ম্যাচ


মজার বিষয় বয়স ৪০ পেরোনোর পর টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার কীর্তিও আছে মাত্র পাঁচ ক্রিকেটারের। ডু প্লেসি ছাড়া অন্য চারজন ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক পল কলিংউড, তার স্বদেশি গ্রায়েম হিক, আফগানিস্তানের ইমরান জানাত ও পাকিস্তানের জুবাইর আহমেদ।

এছাড়া দলের অধিনায়ক হিসেবেও টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরি হারানো রেকর্ড নিজের করে নিয়েছেন ডু প্লেসি। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আজ অষ্টমবারের মতো শতক করলেন তিনি। এতে তিনি ভেঙেছেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লিঙ্গার ও পাকিস্তানের বাবর আজমের সাত সেঞ্চুরির রেকর্ড।

ক্রিফোস্পোর্টস/৩০জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট