Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার কাছে হেরে টেস্ট ফরমেটেও নেতৃত্ব ছাড়লেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

এর আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরমেট থেকে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কেবল লাল বলের ক্রিকেটে দলের নেতৃত্ব রেখেছিলেন নিজের কাছে। এবার শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ হারের পর এই ফরমেটের অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দিলেন শান্ত।

কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে পরাজয়ের পর দলের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। শান্ত জানিয়েছেন, নেতৃত্ব ছাড়ার বিষয়টি ইতোমধ্যে বিসিবিকেও অবহিত করা হয়েছে। আচমকা তার এমন সিদ্ধান্ত অনেকটাই অপ্রত্যাশিত ছিল সকলের জন্য।

টেস্ট ফরমেট থেকে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে নাজমুল শান্ত বলেন, ‘দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং দলের ভালো কিছু হবে বলেই আশা করি। আমার ব্যক্তিগত মতামত, তিন অধিনায়ক (তিন ফরমেটে) একটু জটিল হতে পারে। দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি।’




আরও পড়ুন:

» ইনিংস ব্যবধানে হেরে শ্রীলঙ্কার কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ

» ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে আনচেলত্তির ইতিবাচক বার্তা


এছাড়াও শান্ত বারবার জোর দিয়ে বলেছেন ব্যক্তিগত কোন অভিমানের কারণে এমন সিদ্ধান্ত নেননি তিনি, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, আমার এই সিদ্ধান্তর পেছনে ব্যক্তিগত কোন কিছু নেই। কেবল দলের ভালোর জন্যই দায়িত্ব ছাড়ছি। বিসিবি যদি তিন ফরমেটেই ভিন্ন অধিনায়ক রাখতে চায়, রাখতে পারে।’

উল্লেখ্য, কলম্বোতে আজ টেস্টের চতুর্থ দিনে এসে শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ছিল ২৪৭ রান। বিপরীতে ব্যাট করতে নেমে ৪৫৮ রানের বড় সংগ্রহ পায় লঙ্কানরা। ২১১ রানে পিছিয়ে থাকা ম্যাচে ১৩৩ রান করতেই অলআউট হয় নাজমুল শান্তর দল। এতে ইনিংস ও ৭৮ রানের পরাজিত হয় তারা।

ক্রিফোস্পোর্টস/২৮জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট