Connect with us
ক্রিকেট

ইনিংস ব্যবধানে হেরে শ্রীলঙ্কার কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট। ছবি- ইএসপিএন

আগের দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয় পড়ে বাংলাদেশ। ২১১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষে ১১৫ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। আজ চতুর্থ দিন ব্যাটিং করতে নেমে প্রথম এক ঘন্টাও টিকতে পারল না বাংলাদেশ। সকল উইকেট হারিয়ে ইনিংস এবং ৭৮ রানে পরাজিত হলো শান্তর দল।

এতে করে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারল বাংলাদেশ। যেখানে আজ দলীয় মাত্র ১৮ রান যোগ করতেই বাকি ৪ উইকেট হারিয়ে নিজেদের পরাজয় নিশ্চিত করেছে সফরকারীরা। বাংলাদেশকে হারাতে প্রায় দুই দিন এবং এক ইনিংস খেলার প্রয়োজনই হয়নি লঙ্কানদের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ১৩৩ রানে।

চতুর্থ দিনের সকালে বাংলাদেশের দলে একমাত্র ভরসার নাম হিসেবে ছিলেন লিটন কুমার দাস। দলকে সাপোর্ট দিয়ে অন্তত ইনিংস ব্যবধানে পরাজয়টা এড়াবেন তিনি এমনটাই ছিল প্রত্যাশা। ৪৩ বল খেলে মাত্র ১৪ রান করেই ফিরে গেছেন তিনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম।




আরও পড়ুন:

» ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে আনচেলত্তির ইতিবাচক বার্তা

» ফিফা ক্লাব বিশ্বকাপ : এক নজরে জানা-অজানা সব তথ্য


এর আগে প্রথম ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় কেটেছে টাইগারদের সময়। টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ২৪৭ রানের গুটিয়ে যায় নাজমুল শান্তর দল। তবে এরপর পাথুম নিশাঙ্কার দেড়শো রানের ইনিংসে ভর করে ৪৫৮ রানের বিশাল সংগ্রহ পায় শ্রীলঙ্কা। বড় ব্যবধানে পিছিয়ে থাকা ম্যাচের লিডটাও পূরণ করতে পারেনি বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড—

বাংলাদেশ ১ম: ২৪৭/১০
শ্রীলঙ্কা ১ম: ৪৫৮/১০
বাংলাদেশ ২য়: ১৩৩/১০
ফলাফল: শ্রীলঙ্কা ইনিংস ও ৭৮ রানে জয়ী।

ক্রিফোস্পোর্টস/২৮জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট