Connect with us
ফুটবল

আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করলেন রোনালদো

Ronaldo signs new contract with Al Nasr
২০২৭ সাল পর্যন্ত আল নাসরে থাকছেন রোনালদো। ছবি- সংগৃহীত

আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী দুই বছরের জন্য সৌদির এই ক্লাবটির হয়েই প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই লক্ষ্যে নতুন করে দুই বছরের চুক্তি করেছেন এই পর্তুগিজ মহাতারকা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে রোনালদোর নতুন চুক্তির খবরটি জানিয়েছে আল নাসর। ২০২৭ সালের জুন পর্যন্ত সৌদি প্রো লিগের দলটিতেই থাকছেন এই ৪০ বছর বয়সী ফরোয়ার্ড।

আল নাসরের সঙ্গে নতুন চুক্তির পর বেশ উচ্ছ্বসিত রোনালদো। ক্লাবটির হয়ে নতুন করে ইতিহাস গড়তে প্রস্তুত এই পর্তুগিজ ফরোয়ার্ড। নতুন চুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। একই আবেগ, একই স্বপ্ন। চলুন একসাথে ইতিহাস গড়ি।’




আরও পড়ুন:

» বোলিংয়ে বাংলাদেশের ব্যর্থতার পর পিচকে দায়ী করলেন কোচ

» ফিফা ক্লাব বিশ্বকাপে প্রাইজমানি কত? কার কী অর্জন


২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেষ্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে পাড়ি জমান রোনালদো। চলতি বছরের জুন পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তি ছিল তার। তবে পরবর্তী মৌসুমে রোনালদোর গন্তব্য কী হবে? আল নাসরের থাকবেন, নাকি নতুন কোনো ক্লাবে পাড়ি জমাবেন— এ নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হয়েছে। নতুন করে ইউরোপে ফেরার গুঞ্জনও ছিল। তবে শেষ পর্যন্ত সৌদি প্রো লিগই বেছে নিলেন এই ফরোয়ার্ড।

আল নাসরের জার্সিতে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১১১ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো। এছাড়া ১৯টি গোলে অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড। তবে আল নাসরের হয়ে এখনো কোনো শিরোপার দেখা পাননি তিনি।

ক্রিফোস্পোর্টস/২৬জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল