Connect with us
ফুটবল

নারী এশিয়ান কাপ বাছাই : বাংলাদেশের ম্যাচ কবে-কখন?

Bangladesh Women's Football Team
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- বাফুফে

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসতে চলেছে নারী এশিয়ান কাপের ২১তম আসর। এশিয়ার সেরা ১২ দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টকে সামনে রেখে চলতি বছরের জুন-জুলাই বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাছাইপর্বে ৮ গ্রুপে ভাগ হয়ে মোট ৩৪টি দল অংশ নেবে। যেখানে এ ও বি গ্রুপে ৫টি করে দল খেলবে এবং বাকি ৬টি গ্রুপে সমান ৪টি করে দল খেলবে। বাছাইপর্ব শেষে ৮ গ্রুপের শীর্ষ ৮ দল এশিয়ান কাপের টিকিট পাবে। স্বাগতিক দল হিসেবে সরাসরি খেলবে অস্ট্রেলিয়া। এছাড়া সবশেষ ২০২২ আসরে শীর্ষ ৩ দল― জাপান, চায়না ও দক্ষিণ কোরিয়া সরাসরি টুর্নামেন্টে খেলবে।

বাছাইপর্বে বাংলাদেশ অংশ নেবে সি গ্রুপ থেকে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মায়ানমার। এছাড়া বাকি দুই প্রতিপক্ষ হলো বাহরাইন ও তুর্কমেনিস্তান।




আরও পড়ুন:

» এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণা করল বাংলাদেশ

» সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি


আগামী ২৯ জুন মায়ানমার ও তুর্কমেনিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে সি গ্রুপের বাছাইপর্বের লড়াই। একই দিন বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২ জুলাই স্বাগতিক মায়ানমারের মুখোমুখি হবে বাঘিনীরা। গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচটি খেলবে ৫ জুলাই, তুর্কমেনিস্তানের বিপক্ষে। ইয়াংগুনের থুউন্না স্টেডিয়াম সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচের সময়সূচি :

 তারিখ ম্যাচ
 ২৯ জুন বাংলাদেশ বনাম বাহরাইন
 ২ জুলাই বাংলাদেশ বনাম মায়ানমার
 ৫ জুলাই বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান

ক্রিফোস্পোর্টস/২৪জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল