Connect with us
ফুটবল

শীর্ষে থেকে শেষ ষোলোতে পিএসজি, কপাল পুড়ল মাদ্রিদের

PSG in super sixteen; bad luck for Atletico Madrid
শেষ ষোলোতে পিএসজি; জিতেও যেতে পারল না মাদ্রিদ। ছবি- সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের ক্লাব বোটাফোগোর কাছে পরাজিত হয়ে বড় ধাক্কা খেয়েছিল পিএসজি। তবে এবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সিয়াটেল সান্দার্সকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল ফরাসি এই ক্লাবটি। তবে কপাল পুড়েছে গ্রুপের আরেক দল আতলেটিকো মাদ্রিদের।

গতকাল সোমবার রাতে সিয়াটেলকে ২-০ গোলে পরাজিত করেছে পিএসজি। এতে শীর্ষে থেকেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করল সদ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই দল। অপরদিকে নিজেদের শেষ ম্যাচে বোটাফোগোর বিপক্ষে জয় তুলে নিয়েও শেষ ষোলোর টিকিট কাটতে পারল না আতলেটিকো মাদ্রিদ।

প্রথম ম্যাচে পিএসজির কাছে ৪‐০ গোলের বড় ব্যবধানে হারের প্রভাবে ছিটকে যেতে হল মাদ্রিদকে। কেননা গ্রুপ পর্ব শেষে পিএসজি, বোটাফোগো ও মাদ্রিদ তিন দলের পয়েন্ট ছিল সমান ৬ করে। তবে গোল ব্যবধানে বাকি দুই দলের তুলনায় পিছিয়ে ছিল আতলেটিকো মাদ্রিদ। এতে করে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল দলটি।




আরও পড়ুন:

» শান্তর পর একই কীর্তিতে নাম লেখালেন ঋষভ পন্ত

» ক্লাব বিশ্বকাপে মেসিদের ম্যাচসহ আজকের খেলা (২৪ জুন ২৫)


এদিন রিয়াল মাদ্রিদের জয়ের রাতে দলের হয়ে গোল করেছেন খভিচা কাভারাটস্খেলিয়া ও আশরাফ হাকিমি। ম্যাচের ৩৫তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। সতীর্থের নেয়া শট খভিচার গায়ে লেগে জড়ায় প্রতিপক্ষের জালে। আর ৬৫তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বক্সের মধ্যে সতীর্থের বাড়ানো বল থেকে দারুন ফিনিশিংয়ে গোল করেন হাকিমি

পিএসজি আজ জিতলেই নিশ্চিত হবে তাদের শেষ ষোলোর খেলা। অপরদিকে আতলেটিকো মাদ্রিদের জন্য ছিল কঠিন সমীকরণ। পরবর্তী রাউন্ডে যেতে হলে তাদের বোটাফোগোকে হারাতে হতো তিন গোলের ব্যবধানে। তবে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েও হতাশায় পুড়ল মাদ্রিদ। আর পিএসজির সাথে পরবর্তী রাউন্ডে উঠল বোটাফোগো।

ক্রিফোস্পোর্টস/২৪জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল