Connect with us
ক্রিকেট

দুই পরিবর্তন এনে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

Sri Lanka announce second Test squad with two changes
দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ছবি- এপি

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছে। এবার দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে সিরিজের ভাগ্য নির্ধারিত হবে। কলম্বোতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে একাদশে দুই পরিবর্তন এনেছে স্বাগতিকরা। আজ সোমবার (২৩ জুন) গুরুত্বপূর্ণ এই ম্যাচের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

গল টেস্ট খেলে শ্রীলঙ্কার সাদা পোশাকে বিদায় নিয়েছেন কিংবদন্তি অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাই স্বাভাবিকভাবেই দ্বিতীয় টেস্টে থাকছেন না তিনি। এছাড়া বাদ পড়েছেন পেসার মিলান রত্নায়েকে।

এই দুজনের পরিবর্তে দলে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ভেল্লালেগে ও পেসার বিশ্ব ফার্নান্দো। ২০২২ সালের পর আবারও টেস্ট দলে জায়গা পেয়েছেন ভেল্লালেগে। অন্যদিকে ফার্নান্দো গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে শেষ টেস্ট খেলেছিলেন।



আগামী ২৫ জুন থেকে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) ক্রিকেট গ্রাউন্ডে।

আরও পড়ুন:

» টেস্ট অধিনায়কত্ব থেকে শান্তর সরে দাঁড়ানোর গুঞ্জন

» কেন সৌম্য দলে ডাক পাননি, জানালেন প্রধান নির্বাচক 

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আগামী ২, ৫ ও ৮ জুলাই সিরিজের তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই সংক্ষিপ্ত সংস্করণের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, পাসিন্দু সুরিয়াবান্দারা, পবন রত্নায়েকে, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রবাথ জয়সুরিয়া, আকিলা ধনাঞ্জয়া, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ইসিথা বিক্রমাসুন্দরা, বিশ্ব ফার্নান্দো, দুনিথ ভেল্লালেগে।

ক্রিফোস্পোর্টস/২৩জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট