Connect with us
ক্রিকেট

কেন সৌম্য দলে ডাক পাননি, জানালেন প্রধান নির্বাচক

Saumya sarker
মাঠে সৌম্য সরকারের ফিল্ডিংয়ের একটি দৃশ্য। ছবি- ফেসবুক

ড্র দিয়ে শেষ হওয়া গল টেস্টের পর দ্বিতীয় টেস্ট ঘিরে প্রস্তুতির পালা। আগামী ২৫ জুন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তারপর ২ জুলাই কলম্বোতেই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আসন্ন ওই সিরিজের জন্য ঘোষিত দলে সুযোগ পাননি সৌম্য সরকার। কপাল খুলেছে নাঈম শেখের।

সোমবার (২৩ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দুই বছর পর দলে ফিরেছেন ওপেনার নাঈম শেখ। তবে বাদ পড়েছেন সৌম্য সরকার।

প্রধান নির্বাচককে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “সৌম্য সরকার অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ১০ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সাম্প্রতিক ক্রিকেটে যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন। এবং বড় ক্যানভাসের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা অফার করব এবং তিনি আমাদের মনে আছেন। তাকে আরো এক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে যোগ্যতার আলোকে।”




আরও পড়ুন:

» মাঠে অদ্ভূত ঘটনার জন্ম, বিপাকে পড়তে পারেন ঋষভ পান্ত

» মিরাজের অধিনায়কত্বে শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে দল ঘোষণা


নাইম শেখ সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। প্রায় ২ বছর পর আবার সেই লঙ্কান সিরিজেই ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। তাকে দলে নেয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে ব্যাখা দিয়েছেন লিপু।

সম্প্রতি বিপিএল এবং ডিপিএলে ১১ ম্যাচে সর্বোচ্চ ৬১৮ রান সংগ্রাহক রানের নাঈম শেখ। বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটার রয়েছেন দারুণ ফর্মে। এর আগে বিপিএলেও ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ধারাবাহিক ফর্মের জন্যই দীর্ঘদিন পর জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন এই ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/২৩জুন২৫/এআর/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট