Connect with us
ক্রিকেট

একের পর এক সুখবর পাচ্ছেন সাকিব, ১৬ জুলাই নামবেন মাঠে?

Shakib Al Hasan
বিদেশি লিগে এখনো জনপ্রিয়তার শীর্ষে সাকিব। ছবি- ইনস্টাগ্রাম

বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় নাম সাকিব আল হাসান। রাজনৈতিক অঙ্গনে পা রাখায় দেশের ক্রিকেটে যুক্ত হতে পারছেন না। তবে তাকে নিয়ে বিদেশি দলগুলোর আগ্রহের শেষ নেই। তাই তো মিলছে একের পর এক সুখবর। কয়েকদিন আগে ক্যারিবীয়ন প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পাওয়ার পর এবার নতুন লিগ থেকেও এলো সুখবর।

নতুন তথ্য অনুযায়ী, ম্যাক্স সিক্সটি ক্রিকেট লিগেও দেখা যাবে সাকিব। টি-টেন ফরম্যাটের এই টুর্নামেন্টটি হবেক্যারিবীয় দ্বীপপুঞ্জের মাঠে। সাকিবের এই টুর্নামেন্টে খেলার কথা ইন্সটাগ্রামে জানিয়েছে ম্যাক্স সিক্সটি ক্রিকেট কর্তৃপক্ষ। অবশ্য সাকিব কোন দলের হয়ে খেলবেন তা জানা যায়নি। ৮ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ১৬ জুলাই থেকে।

ম্যাক্স সিক্সটির দ্বিতীয় আসরে সাকিব ছাড়াও খেলবেন মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, ডেভিড মালান, অ্যালেক্স হেলস, থিসারা পেরেরার মতো তারকারা। বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের জন্য এই টুর্নামেন্ট হতে পারে তার নতুন এক সূচনা।




আরও পড়ুন:

» পরপারে পাড়ি জমালেন ইরানের স্বর্ণজয়ী তরুণী হেলেনা

» একই সাথে তিন পেসার তাসকিন-মুস্তাফিজ-শরিফুলকে নিয়ে সুসংবাদ


গত বছর কাউন্টি ক্রিকেটে বোলিংয়ের সময় অ্যাকশন সন্দেহজনক হওয়ায় পরে নিষিদ্ধ হন সাকিব। এরপর নিজেকে শুধরাতে ক্রিকেট থেকে দূরে ছিলেন। পরে অ্যাকশন শুধরে খেলতে নেমেছিলেন পাকিস্তান সুপার লিগে খেলতে। সেখানে অল্প কয়েকটি ম্যাচ খেলেছিলেন তিনি।

জানা গেছে, আগামী ১৬ জুলাই কেম্যান আইল্যান্ডে মাঠে গড়াবে ৮ দলের ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্ট। সপ্তাহব্যাপী সূচির এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২৩ জুলাই। টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স। সাকিবের জন্য এই টুর্নামেন্ট এবারই প্রথম। ১৬ জুলাই প্রথম দিনই সাকিব মাঠে নামবেন কীনা, সে অপেক্ষায় আছেন ভক্তরা।

ক্রিফোস্পোর্টস/২২জুন২৫/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট