Connect with us
অন্যান্য

এশিয়ান অ্যারচারিতে বাংলাদেশি আলিফের স্বর্ণজয়

Alif Gold
জাপানের মিয়াতা গাকুতোকে হারিয়ে স্বর্ণ জেতেন আলিফ।

আরচ্যারিতে বাংলাদেশের সাফল্য বিশ্বখ্যাত না হলেও দক্ষিণ এশিয়ার মধ্যে আশাব্যঞ্জক। সেই ধারাবাহিকতা এবার দেখালেন বাংলাদেশের আরচ্যার আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আরচ্যারিতে স্বর্ণ জিতেছেন এই যুবক।

শুক্রবার পুরুষ এককের রিকার্ভে জাপানের মিয়াতা গাকুতোকে পরাজিত করেন এই কীর্তি গড়েছেন তিনি। স্বর্ণপদক জয়ের পর আলিফকে ১ হাজার সিঙ্গাপুর ডলার আর্থিক পুরস্কার প্রদান করেন আরচ্যারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন আহমেদ চপল।

এদিন প্রথম সেটে আলিফ ২৮ স্কোর করেন। তার প্রতিপক্ষ আরচ্যার মিয়াতা ২৭ পয়েন্ট করেন। দ্বিতীয় সেটে ২৯ পয়েন্ট করে ২-০ লিড পেয়ে স্বর্ণ জয়ের সম্ভাবনা বাড়ান আলিফ।




আরও পড়ুন:

» স্টোকস-লিচের অতিমানবীয় ম্যাচের কথা কী মনে আছে?

» হঠাৎ নাঈমের স্পিন ভেলকি, লিড নিতে পারলো না শ্রীলঙ্কা


কিন্তু পরক্ষণেই খেলার মোড় ঘুরে যায়। আলিফের পরবর্তী দুই সেট টানা হারের পর সমতায় এসে পরে তার জাপানি প্রতিপক্ষ। পঞ্চম ও ষষ্ঠ সেটে আলিফ তার প্রতিভার ভেলকি দেখান।

ষষ্ঠ সেটে ৩০ পয়েন্টের মধ্যে ২৯ পয়েন্ট করে আলিফ, অপরদিকে তার প্রতিপক্ষ করে ২৬ পয়েন্ট। ফলে সোনা জিতে নেয় বাংলাদেশের এই প্রতিভাবান আরচ্যার।

আলিফ বাংলাদেশের উদীয়মান রিকার্ভ আরচ্যার। এটি তার ক্যারিয়ারের সেরা সাফল্য। তার আগে বাংলাদেশের রোমান সানা এমন কৃতিত্ব অর্জন করেছিলেন।

ক্রিফোস্পোর্টস/২০জুন২৫/এআর/এজে

Crifosports announcement

Focus

More in অন্যান্য