Connect with us
ক্রিকেট

বিদেশি লিগে আবারও দল পেলেন রিশাদ হোসেন

Rishad in Pakistan
রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের ড্রাফটে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। এবার সেখান থেকে আনুষ্ঠানিক ভাবে দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এই টাইগার ক্রিকেটারকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজেদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে রিশাদকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার দল হোবার্ট হারিকেন্স। এর আগে টুর্নামেন্টের গেল আসরেও এই দলেই ডাক পেয়েছিলেন রিশাদ। তবে জাতীয় দলের ব্যস্ততায় সেই ২০২৪-২৫ মৌসুমে খেলা হয়নি তার।

চলতি বছরের শেষ নাগাদ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আসন্ন বিগ ব্যাশ লিগের এবারের আসর। তার আগে আজ ১৯ জুন অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের ১৫তম আসরের ড্রাফট। এবারের ড্রাফটে বাংলাদেশ থেকে থাকছে ১১জন ক্রিকেটারের নাম। এদিকে ইতোমধ্যে দল পাওয়া রিশাদ হোসেন শেষ পর্যন্ত বিগ ব্যাশে খেতে পারবেন কিনা তা নির্ভর করবে বিসিবির ছাড়পত্রের ওপর।


আরও পড়ুন:

» ম্যাথিউসকে বিদায়ী শুভকামনা জানিয়ে তামিমের আবেগী বার্তা

» প্রথম ইনিংসে বাংলাদেশের বড় সংগ্রহ, চাপে থাকবে শ্রীলঙ্কা?


এর আগে এখন পর্যন্ত চার দফার বিদেশি লিগে খেলার জন্য ডাক পেয়েছেন রিশাদ হোসেন। তবে কেবলমাত্র পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) লাহোর কালান্দার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। গেল বিগ ব্যাশ লিগ ছাড়াও জিম আফ্রো টি-টেন লিগ ও গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে দল পেয়েও খেলার সুযোগ পাননি রিশাদ।

জানা গেছে, এবারের বিগ ব্যাশ লিগের ড্রাফটে গত মৌসুমে ডাক পাওয়া রিশাদ হোসেন ছাড়াও রয়েছেন শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

ক্রিফোস্পোর্টস/১৯জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট