Connect with us
ক্রিকেট

সিরিজের মাঝেই মিরাজকে নিয়ে স্বস্তি, কবে দেখা যাবে মাঠে?

mehedi miraz
মেহেদী হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

চলমান রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যেখানে লাল বলের ক্রিকেটে বাংলাদেশ দলের স্কোয়াডে ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে আচমকা জ্বরে আক্রান্ত হওয়ায় লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে খেলছেন না এই অলরাউন্ডার। তবে আজ ম্যাচের তৃতীয় দিন সুস্থ অবস্থায় তাকে দেখা গেল মাঠে।

আজ বৃহস্পতিবার প্রথম টেস্টের তৃতীয় দিন গল স্টেডিয়ামে মিরাজকে দেখা যায় দলের সঙ্গে টিম বাসে মাঠে আসতে। এর আগে প্রথম দুইদিন তিনি ছিলেন টিম হোটেলেই। তবে এবার দলের ড্রেসিংরুমে ফিরেছেন সদ্য ওয়ানডেতে নেতৃত্ব পাওয়া এই নয়া অধিনায়ক। আর এতে দলে ফিরেছে স্বস্তি।


আরও পড়ুন:



» প্রথম ইনিংসে বাংলাদেশের বড় সংগ্রহ, চাপে থাকবে শ্রীলঙ্কা?

» বাংলাদেশের বিপক্ষে দু’হাতে বল করা কে এই বিস্ময় বোলার?


এদিকে প্রথম টেস্টের আগে প্রধান কোচ ফিল সিমন্স মিরাজের অসুস্থতার কথা জানিয়ে বলেছিলেন, ‘মিরাজের বিষয়টা অবশ্যই দুশ্চিন্তার। তবে একজনের অনুপস্থিতি আরেকজনের জন্য সুযোগ। সবাই চাইছে মিরাজ সুস্থ হয়ে উঠুক। তবে তারা এটাও জানে, মিরাজ খেলতে না পারলে অন্য কাউকে দায়িত্ব নিতে হবে। এটা দুশ্চিন্তা, তবে এই দুশ্চিন্তা থাকা ভালো।’

এবার মিরাজকে মাঠে আসতে দেখায় স্বস্তি ফিরেছে দলে। ধারণা করা হচ্ছে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন এই টাইগার অলরাউন্ডার। আগামী ২৫ জুন কলম্বোতে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা এই সিরিজের প্রথম ম্যাচ চলমান রয়েছে।

ক্রিফোস্পোর্টস/১৯জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট