Connect with us
ক্রিকেট

প্রথম ইনিংসে বাংলাদেশের বড় সংগ্রহ, চাপে থাকবে শ্রীলঙ্কা?

Bangladesh test match
বাংলাদেশের ব্যাটিং। ছবি- বিসিবি

অবশেষে তৃতীয় দিনের সকালে এসে থামল বাংলাদেশের প্রথম ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বড় সংগ্রহ পেয়েছে টাইগাররা। তবে আফসোস থাকতে পারে পাঁচশ রান পেরোতে না পারার। নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রান করে থেমেছে বাংলাদেশের ইনিংস।

গতকাল বুধবার দ্বিতীয় দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ৪৮৪ রান সংগ্রহ করেছিল সফরকারীরা। আজ তৃতীয় দিনের সকালে স্কোরবোর্ডে আর ১১ রান যোগ করতে পারে বাংলাদেশ। উইকেটের পেছনে নাহিদ রানা ক্যাচ দিয়ে ফিরে গেলে ইতি ঘটে টাইগারদের ইনিংসের। তবে বড় সংগ্রহ নিয়ে সন্তুষ্ট থাকতে চাইবে নাজমুল শান্তর দল।


আরও পড়ুন:



» বাংলাদেশের বিপক্ষে দু’হাতে বল করা কে এই বিস্ময় বোলার?

» রিয়ালকে রুখে দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু করল আল-হিলাল


 

আজ তৃতীয় দিনের খেলা অনেকটাই নির্ধারণ করে দেবে প্রথম টেস্টের গতিপথ। বাংলাদেশের এই বিশাল সংগ্রহ টপকে যেতে শ্রীলঙ্কাকে খেলতে হবে অন্তত দেড় থেকে দুই দিন। আর যদি শেষ পর্যন্ত তেমন হয় তবে গল টেস্টে ম্যাচের ফলাফল ড্র হবে বলেই ধারণা করে নেয়া হচ্ছে। তবে বাংলাদেশ চাইবে আজ দ্রুত শ্রীলঙ্কাকে চেপে ধরতে।

দ্বিতীয় দিনের খেলা শেষে কোচ সালাউদ্দিন বলেছিলেন, ‘আশা করছি আমাদের বোলাররা ভালো করবে। ২ জন পেসার আছে, তারা যদি তারা ভালো বল করতে পারে তাহলে আমরা ভালো কিছু আশা করতেই পারি। আমার মনে হয় বোর্ডে যথেষ্ট রান আছে । ভালো বল করতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারব আমরা।’

ক্রিফোস্পোর্টস/১৯জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট