Connect with us
ক্রিকেট

সালাউদ্দিনের চোখে, যেখানে অন্যদের থেকে আলাদা শান্ত

Shanto_Salahuddin
শান্তর ব্যাটিংয়ে মুগ্ধ কোচ সালাউদ্দিন। ছবি- সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে টাইগারদের হয়ে এই বাঁহাতি ব্যাটারের শুরুটা ছিল হতাশাজনক। শুরুর দিকে প্রত্যাশিত পারফরম্যান্স না করতে পারলেও সুযোগ মিলত দলে। আর এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হতেন এই ব্যাটার।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই ট্রলের শিকার হয়ে আসছেন শান্ত। এখনও তাকে নিয়ে ট্রল করেন অনেক সমর্থকেরা। তবে এসব পাত্তা না দিয়ে শান্ত খেলে যাচ্ছেন নিজের মতো করে। আর এ জায়গাতেই শান্তকে অন্যদের থেকে আলাদা আলাদ হিসেবে দেখেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

সবশেষ কয়েকটি সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি শান্ত। যা নিয়ে বেশ সমালোচনা ও ট্রলের শিকার হতে হয়েছে তাকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলে সমর্থকদের মন জয় করে নিয়েছেন এই টাইগার কাপ্তান।




আরও পড়ুন:

» টানা ২ দিন ব্যাট করল বাংলাদেশ, তবে কি ড্রয়ের পথে গল টেস্ট?

» রাবাদার লর্ডস জয়, অবিস্মরণীয় রাখার প্রত্যয়


প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৭৯ বলে ১৪৮ রানের ইনিংস খেলেন শান্ত। চাপের মুখে ব্যাট করতে এসে শান্তর এমন সাবলীল ইনিংস মুগ্ধ করেছে অনেককে। এমনকি কোচ সালাউদ্দিনও এতে মুগ্ধ হয়েছেন। তার মতে, শান্ত মানুষ হিসেবে অনেক শক্ত। তিনি অনেক ট্রল সহ্য করেও এভাবে খেলে যাচ্ছেন যা অনেকের পক্ষেই অসম্ভব।

সালাউদ্দিন বলেন, ‘শান্ত আলাদা ক্যারেক্টার, সে অনেক শক্ত ছেলে। তাকে নিয়ে যে পরিমাণ ট্রল হয়, এতকিছুর পরও সে যেভাবে তার মাথা ঠিক রাখে, আমার মনে হয় অনেকদিনের ক্যারিয়ারে এটা অনেকেই পারবে না। সে মানসিকভাবে বেশ শক্ত। একজন নেতা হিসেবে সে যে ক্যারেক্টার শো করেছে, এটা অন্যান্যদের জন্য উপকার হবে।’

গল টেস্টে ১৩৬ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছিলেন শান্ত। তবে দ্বিতীয় দিন দারুণ শুরু পেয়েও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ২ রানের জন্য দেড়শ রানের মাইলফলক মিস করেন এই তারকা।

ক্রিফোস্পোর্টস/১৮জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট