Connect with us
ক্রিকেট

ম্যাক্সওয়েলের ব্যাটে ঝড়, ১৩ ছক্কায় অষ্টম সেঞ্চুরি

Maxi
টি-২০তে অষ্টম সেঞ্চুর হাঁকিয়ে ম্যাক্সেওয়েলের উদযাপন, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। নিজের পারফরম্যান্স নিয়ে আক্ষেপ থেকেই এমন সিদ্ধান্ত নিলেও, টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো আলো ছড়াচ্ছেন অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী অলরাউন্ডার।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলতে নেমে ৪৮ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান তিনি। ম্যাচ শেষে তার নামের পাশে ছিল ৪৯ বলে অপরাজিত ১০৬ রান। এই ইনিংসের মধ্যে ছিল ১৩টি বিশাল ছক্কা এবং মাত্র ২টি চার। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাক্সওয়েলের অষ্টম সেঞ্চুরি।

অকল্যান্ড কলিসিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন ফ্রিডম। ইনিংসের শুরুটা ভালো না হলেও, ৬৮ রানে ৪ উইকেট হারানোর পর উইকেটে নামেন ম্যাক্সওয়েল। এরপর থেকেই শুরু হয় ‘ম্যাক্সি শো’। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালান তিনি। চারদিকেই ছক্কার বৃষ্টি ঘটিয়ে বিপক্ষকে চাপে ফেলে দেন।




আরও পড়ুন

» টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তি উদযাপনে বিসিবির ক্রিকেট কার্নিভাল

»ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব


ম্যাক্সওয়েলের ব্যাটিংয়ের উপর ভর করে ওয়াশিংটন ফ্রিডম বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স পুরোপুরি ব্যর্থ হয়। মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় তারা। ফলে ওয়াশিংটন ফ্রিডম ১১৩ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয়।

তিন ম্যাচে এটি ওয়াশিংটন ফ্রিডমের দ্বিতীয় জয়, যার ফলে তারা এখন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। অপরদিকে, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এখনও জয়ের মুখ দেখেনি তিন ম্যাচে তিনটি হার নিয়ে তারা পঞ্চম স্থানে রয়েছে। তবে রান রেটের দৌড়ে আপাতত সবার নিচে নয় তারা।

ক্রিফোস্পোর্টস/১৮জুন২৫/আইএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট