Connect with us
ক্রিকেট

দাপুটে ব্যাটিংয়ে ১০ ইনিংস পর ফিফটি করলেন লিটন দাস

Litton Das in Test match
লিটন দাস। ছবি- সংগৃহীত

সর্বশেষ গেল বছরের আগস্ট মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ফিফটি দেখা পেয়েছিলেন লিটন কুমার দাস। তারপর ৫ টেস্ট ম্যাচে ১০ ইনিংস খেলে ফেললেও পঞ্চাশোর্ধ কোনো রানের দেখা পাননি এই মিডল অর্ডার ব্যাটার। তবে দীর্ঘদিন পর আজ শ্রীলঙ্কা ম্যাচে নিজের ফিফটি খরা কাটালেন লিটন।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিনের সকালে নাজমুল হোসেন শান্ত আউট হয়ে ফিরে গেলে ৬ নম্বরে ব্যাটিংয়ে আসেন লিটন কুমার দাস। শুরু থেকেই কিছুটা আগ্রাসী মেজাজে খেলার চেষ্টা করে যান সদ্য ওয়ানডে ক্রিকেটে নেতৃত্ব পাওয়া এই ক্রিকেটার। এদিন মাত্র ৬৪ বলেই তিনি তুলে নিয়েছেন নিজের ফিফটি।

নিজের অর্ধশতক হাঁকানোর পথে লিটন মেরেছেন ১ ছক্কা এবং ৫ চার। অপরদিকে অনেকটা একই সময়ে নিজের দেড়শ রান পূরণ করেছেন উইকেটের অপরপ্রান্তে থাকা মুশফিকুর রহিম। 




আরও পড়ুন:

» ভাঙা হলো না ৭ বছর আগের রেকর্ড, থামলো শান্ত-মুশফিক জুটি

» এবার হেলমেট পেলেন মেসি, কে দিলো এই উপহার?


উল্লেখ্য, গতকাল মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুকতে থাকা দলকে সেঞ্চুরি উপহার দিয়ে ২৯২ রানে দিনের খেলা শেষ করেন মুশফিকুর রহিম ও নাজমুল শান্ত। আজ বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ ২৬৪ রানের জুটি শান্তর বিদায়ে থামলে উইকেটে এসে মুশফিকের সাথে দলের হাল ধরেন লিটন। 

রিপোর্ট করা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ— ১৩০.২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪২৩ রান। লিটন ৮৪ বলে ৬১* রান। মুশফিক ৩২৫ বলে ১৫৯* রান। বৃষ্টিতে খেলা স্থগিত রয়েছে।

ক্রিফোস্পোর্টস/১৮জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট