Connect with us
ক্রিকেট

দ্বিতীয় দিনে যে পরিকল্পনা নিয়ে মঠে নামবে বাংলাদেশ

mushi

শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনটি চালকে আসনে বসে শেষ করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ছন্দপতন হলেও দ্রুতই তা পুষিয়ে দিয়েছেন শান্ত-মুশফিক। এই দুই ব্যাটারের নৈপুণ্যে সাঝ সকালে ৩ উইকেট হারালেও পরবর্তীতে আর কোনো উইকেট হারায়নি টাইগাররা।

প্রথম দিন শেষে শান্ত-মুশফিকের জোড়া সেঞ্চুরির সুবাদে ২৯২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এই ম্যাচের বাকি আছে আরও চার দিন। সামনের দিনগুলোতে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কি না তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

তবে মাঠের খেলোয়াড়দের লক্ষ্য কি তা অনেকটাই প্রকাশ করেছে মুশফিকুর রহিম। প্রথম দিনের সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন সে বিষয়ে।
গল এর পূর্বের রূপ অনুযায়ী দিন যাওয়ার সাথে সাথে এই উইকেটে ব্যাটিং কঠিন হয়ে পড়ে বলে জানান মুশফিক




আরও পড়ুন

» ৯ মাস পর সেঞ্চুরি করে যা বললেন মুশফিক

» চারদিনে টেস্ট ম্যাচ করতে যাচ্ছে আইসিসি, ৫ দিনের ম্যাচ খেলবে মাত্র ৩ দেশ


এর প্রেক্ষিতে তিনি জানান, ‘আমাদের ভালো শুরু করা দরকার ছিল, যা আমরা পাইনি। তবে নতুন বলে এমন ১-২ উইকেট চলে যেতেই পারে। সেক্ষেত্রে মিডল অর্ডারকে দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় শান্ত অনেক ভালো ব্যাট করেছে। যেভাবে সে ব্যাট করেছে, যেমন নিয়ন্ত্রণ দেখিয়েছে এটা দারুণ কিছু, যা সামনের দিনেও কাজে লাগবে।’

লিডের পরিমানটা যেন বেশি রাখতে পারে এই বিষয়টি উল্লেখ করে মুশফিক আরও জানান, গলের পিচ ধীরে ধীরে কঠিন হবে বিধায় আজকের রানটা বাংলাদেশকে এগিয়ে রাখবে বলে ধারণা মুশফিকের, ‘গলের রেকর্ড ঘাটলে দেখবেন খেলা যত এগোতে থাকে গলের পিচ তত ব্যাটিংয়ের জন্য কঠিন হতে থাকে। ফলে প্রথম ইনিংসে আমাদের বড় রান তোলাটা জরুরি ছিল। ফলে আমার মনে হয় গলে প্রথম ইনিংসে যত বেশি লিড নেওয়া যায় ততই ভালো। আমাদের এখন লক্ষ্য হচ্ছে যত বেশি সম্ভব ব্যাট করে যাওয়া এবং কাল আবার ভালোভাবে শুরু করা।’

ক্রিফোস্পোর্টস/১৭জুন২৫/আইএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট