Connect with us
ক্রিকেট

শান্তর পর হাসলেন মুশফিক, পেলেন ১২তম সেঞ্চুরির স্বাদ

mushfiqq
ছবি: সংগৃহীত

লঙ্কানদের স্পিনারদের বিপক্ষে সাদমান-বিজয়রা যখন টাইগার ভক্তদের হতাশ করেছে ঠিক তখনই বরাবরের মতো দলের হাল ধরলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার পাশাপাশি দেখা পেয়েছেন ১২তম শতকের দেখা।

মাত্র ৫টি চারের সাহায্যে ১৭৬ বলে শতক হাঁকিয়েছেন মুশফিকুর রহিম।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। লঙ্কানদের নতুন স্পিনারের ঘূর্ণিতে দলীয় ৪৫ রানের মধ্যে একে একে সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম, আনামুল হক ও মুমিনুল হক।




আরও পড়ুন

» দীর্ঘ অপেক্ষার অবসান, ৬ষ্ঠ সেঞ্চুরি পেলেন শান্ত

» বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেতে রোমাঞ্চিত কিউবা মিচেল


 

পঞ্চম উইকেটে মাঠে আসেন মুশফিক। অধিনায়ক শান্তর সাথে বোঝাপড়ার মধ্য দিয়ে নিজেদের বেশ মানিয়ে নিন। কিছুটা থিতু হতেই রানের চাকাকে সচল করেন তারা। সমান গতিতে রান তুলে দুজনই ব্যক্তিগত হাফসেঞ্চুরির কোটা পূরণ করেন। এরপর লক্ষ্য করেন সেঞ্চুরির দিকে।

গলে প্রথম দিনের ফ্লাড লাইট জ্বলে ওঠার আগেই জ্বলেছে শান্ত-মুশফিকের ব্যাট। প্রথমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রায় দেড় বছর পর শতক হাঁকান। এরপর মিস্টার ডিপেন্ডেবল হাঁকান তার দ্বাদশ সেঞ্চুর। যা অধিনায়ক শান্তর হাঁকানো সেঞ্চুরির সংখ্যা থেকে দ্বিগুন।

২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। এরপর থেকেই সাদা পোশাকে বাংলাদেশ দলের মিডল অর্ডারের অন্যতম আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। এই পোশাকেই দেখা পেয়েছেন ডাবল সেঞ্চুরিরও।  মুশফিকুর রহিম এপর্যন্ত টেস্ট খেলেছেন প্রায় শতাধিক। যেখানে ১৭৮ ইনিংসে করেছেন ৬১৬০ রান। এর মধ্যে ১২টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরি রেয়েছে তার ঝুলিতে।

ক্রিফোস্পোর্টস/১৭জুন২৫/আইএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট