Connect with us
ক্রিকেট

দীর্ঘ অপেক্ষার অবসান, ৬ষ্ঠ সেঞ্চুরি পেলেন শান্ত

shanto
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রানে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। রান খড়ার দূরাবস্থা থেকে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরির মধ্য দিয়ে আবারও গর্জে উঠেছেন তিনি।

মঙ্গলবার (১৭ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে শতক হাঁকিয়ে এখনো খেলছেন টাইগার অধিনায়ক।

লঙ্কানদের বিপক্ষে গল স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকুর রহিম মিলে বেশ ভালোভাবেই সফরকারীরা ছন্দে ফিরিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেছেন শান্ত। তিনি ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন ২০২ বলে ১১টি চার ও এক ছক্কার বাউন্ডারিতে।




আরও পড়ুন

» বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেতে রোমাঞ্চিত কিউবা মিচেল

» বিগব্যাশ ড্রাফটে ১১ বাংলাদেশি, কপাল খুলতে পারে কার?


 

সাদা পোশাকে টাইগার অধিনায়ক রঙ্গিন সময় কাটিয়েছেন কয়েক বছর আগে। অজানা এক কারণে ছন্দ হারানোর পর ছন্দে ফিরতে মরিয়া ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনাকে হজম করেও তার ব্যাটের দিকেই একদৃষ্টিতে তাকিয়ে ছিলেন। ভেবেছিলেন আবারও হয়তো কোনো একদিন হাসবে।

এরপর সর্বশেষ জিম্বাবুয়ে সফরে রানে ফেরার আভাস দেন তিনি। তার পূর্ণাঙ্গতা করলেন এই গল টেস্টে। লঙ্কান ঘূর্ণিতে যখন দলের টপ অর্ডার নাস্তানাবুদ হয়েছে সেখান থেকে দলকে ছন্দে ফিরিয়েছেন তিনি। একইসাথে তুলে নিয়েছেন সাদা পোশাকে নিজের ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি।

ক্রিফোস্পোর্টস/১৭জুন২৫/আইএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট