Connect with us
ক্রিকেট

টস জিতে ব্যাটিং বেছে নিলেন শান্ত, বাংলাদেশ একাদশে কারা?

টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের দুই অধিনায়ক। ছবি- ক্রিকইনফো

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র ২০২৫-২০২৭ শুরু। আর প্রথম ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসান শান্ত।

লঙ্কার মাঠ গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচ। এর আগে টস অনুষ্ঠিত হয়েছে। টস করেন দুই অধিনায়ক শান্ত ও ধনঞ্জয়া ডি সিলভা।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। জ্বরে আক্রান্ত হওয়ায় তিনি আইসোলশনে আছেন। দুই বছর পর স্কোয়াডে ফিরলেও একাদশে জায়গা হয়নি এবাদত হোসেনেরও।




আরও পড়ুন 

»বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজসহ আজকের খেলা (১৭ জুন ২৫)

» বাংলাদেশ দলে ৩ অধিনায়কের পক্ষে নন নান্নু


এই ম্যাচ হতে যাচ্ছে শ্রীলঙ্কান অভিজ্ঞ ক্রিকেটার এঞ্জেলা ম্যাথুস। আজকের ম্যাচে শ্রীলঙ্কা দলে দুজনের অভিষেক হচ্ছে। ব্যাটার লাহিরু উদারা ও এম্ব্রোক্স স্পিনার থারিন্ডু রত্নানায়েকে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন দাস, জাকের আলী, নাইম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশানকা, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, এঞ্জেলো ম্যাথুস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, মিলান রত্নানায়েকে, থিরান্ডু রত্নানায়েকে, প্রবাথ জয়াসুরিয়া ও আসিথা ফার্নান্ডো।

ক্রিফোস্পোর্টস/১৭জুন২৫/এজে/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট