Connect with us
ক্রিকেট

নারী বিশ্বকাপ ২০২৫ : এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি

Women's World Cup 2025__Full schedule at a glance
সবশেষ নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে নিউজিল্যান্ডে। ছবি- সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বর আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠবে। এবারের টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত। তবে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলোম্বোতে। নারীদের এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে চলতি মাসেই টুর্নামেন্ট শুরুর সময়, নকআউট পর্বের দিনক্ষণ এবং ভেন্যু প্রকাশ করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ – এর সময়সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেবে। ২০২২-২৫ আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। যেখানে স্বাগতিক ভারতসহ রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। আর পাকিস্তানে অনুষ্ঠিত বাছাইপর্বে শেষ দুই দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।

২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ – এর সময়সূচি অনুযায়ী বরাবরের মতোই এবারও রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। প্রথম পর্বে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি দল ৭টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। লিগ পর্ব শেষে টেবিলের শীর্ষ ৪ দল সরাসরি সেমিফাইনালে উঠবে।




আরও পড়ুন:

» টেস্ট চ্যাম্পিয়নশিপে কবে-কোথায় বাংলাদেশের ম্যাচ?

» গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুরের ম্যাচ কবে-কখন


ভারতের ৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। এগুলো হলো— বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, ইন্দোরের হলকার স্টেডিয়াম, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম এবং ভিশাখাপত্তমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম। এছাড়া পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আগামী ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে ২০২৫ নারী বিশ্বকাপের পর্দা উঠবে। ২৬ অক্টোবর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। এরপর ২৯ অক্টোবর গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। তবে পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারলে কলম্বোয় অনুষ্ঠিত হবে ম্যাচটি। পরদিন ৩০ অক্টোবর বেঙ্গালুরুতে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ২ নভেম্বর বেঙ্গালুরুর অথবা কলোম্বোতে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

একনজরে ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ – এর সময়সূচি : 

গ্রুপ পর্ব 

তারিখম্যাচভেন্যুসময় (বাংলাদেশ)
৩০ সেপ্টেম্বরভারত বনাম শ্রীলঙ্কাবেঙ্গালুরুবিকাল সাড়ে ৩টা
১ অক্টোবরঅস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডইন্দোরবিকাল সাড়ে ৩টা
২ অক্টোবরবাংলাদেশ বনাম পাকিস্তানকলম্বোবিকাল সাড়ে ৩টা
৩ অক্টোবরইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকাবেঙ্গালুরুবিকাল সাড়ে ৩টা
৪ অক্টোবরঅস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কাকলম্বোবিকাল সাড়ে ৩টা
৫ অক্টোবরভারত বনাম পাকিস্তানকলম্বোবিকাল সাড়ে ৩টা
৬ অক্টোবরনিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকাইন্দোরবিকাল সাড়ে ৩টা

 

৭ অক্টোবরইংল্যান্ড বনাম বাংলাদেশগুয়াহাটিবিকাল সাড়ে ৩টা
৮ অক্টোবরঅস্ট্রেলিয়া বনাম পাকিস্তানকলম্বোবিকাল সাড়ে ৩টা
৯ অক্টোবরভারত বনাম দক্ষিণ আফ্রিকাভিশাখাপত্তমবিকাল সাড়ে ৩টা
১০ অক্টোবরনিউজিল্যান্ড বনাম বাংলাদেশভিশাখাপত্তমবিকাল সাড়ে ৩টা
১১ অক্টোবরইংল্যান্ড বনাম শ্রীলঙ্কাগুয়াহাটিবিকাল সাড়ে ৩টা
১২ অক্টোবরভারত বনাম অস্ট্রেলিয়াভিশাখাপত্তমবিকাল সাড়ে ৩টা
১৩ অক্টোবরদক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশভিশাখাপত্তমবিকাল সাড়ে ৩টা

 

১৪ অক্টোবরনিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কাকলম্বোবিকাল সাড়ে ৩টা
১৫ অক্টোবরনিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কাকলম্বোবিকাল সাড়ে ৩টা
১৬ অক্টোবরঅস্ট্রেলিয়া বনাম বাংলাদেশভিশাখাপত্তমবিকাল সাড়ে ৩টা
১৭ অক্টোবরদক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কাকলম্বোবিকাল সাড়ে ৩টা
১৮ অক্টোবরনিউজিল্যান্ড বনাম পাকিস্তানকলম্বোবিকাল সাড়ে ৩টা
১৯ অক্টোবরভারত বনাম ইংল্যান্ডইন্দোরবিকাল সাড়ে ৩টা
২০ অক্টোবরশ্রীলঙ্কা বনাম বাংলাদেশকলম্বোবিকাল সাড়ে ৩টা

 

২১ অক্টোবরদক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান কলম্বোবিকাল সাড়ে ৩টা
২২ অক্টোবরঅস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডইন্দোরবিকাল সাড়ে ৩টা
২৩ অক্টোবরভারত বনাম নিউজিল্যান্ডগুয়াহাটিবিকাল সাড়ে ৩টা
২৪ অক্টোবরপাকিস্তান বনাম শ্রীলঙ্কাকলম্বোবিকাল সাড়ে ৩টা
২৫ অক্টোবরঅস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কাইন্দোরবিকাল সাড়ে ৩টা
২৬ অক্টোবরইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডগুয়াহাটি সকাল সাড়ে ১১টা
২৬ অক্টোবরভারত বনাম বাংলাদেশবেঙ্গালুরুবিকাল সাড়ে ৩টা

সেমিফাইনাল ও ফাইনাল 

তারিখম্যাচভেন্যুসময় (বাংলাদেশ)
২৯ অক্টোবরসেমিফাইনাল – ১গুয়াহাটি/ কলম্বোবিকাল সাড়ে ৩টা
৩০ অক্টোবরসেমিফাইনাল – ২বেঙ্গালুরুবিকাল সাড়ে ৩টা
২ নভেম্বর ফাইনালকলম্বো / বেঙ্গালুরুবিকাল সাড়ে ৩টা

ক্রিফোস্পোর্টস/১৬জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট