Connect with us
ফুটবল

১ পয়েন্ট দিয়ে ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করল মেসির মায়ামি

Lionel Messi with Inter Miami
ক্লাব বিশ্বকাপে মেসির মায়ামি। ছবি- সংগৃহীত

ইতোমধ্যে শুরু হয়ে গেছে ক্লাব বিশ্বকাপের এবারের জমজমাট আসর। যেখানে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সৌদি ক্লাব আল-আহলির বিপক্ষে মাঠে নেমেছিল লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। তবে আসরের শুরুটা জয় দিয়ে রাঙাতে পারেনি মেসিরা। ম্যাচ হয় গোলশূন্য ড্র।

আছ রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় হার্ড রক স্টেডিয়ামে ক্লাব আল-আহলির মুখোমুখি হয় মায়ামি। যেখানে ম্যাচ শেষ হয় ০‐০ সমতায় থেকেই। প্রথম ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

এদিন অবশ্য নেতিবাচক ফলাফল নিয়ে মাঠ ছাড়তে হতে পারতো ইন্টার মায়ামিকে। কেননা প্রথমার্ধেই পেনাল্টি পেয়ে গিয়েছিল আল-আহলি। তবে সেখান থেকে প্রতিপক্ষ ফুটবলারের নেয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি।




আরও পড়ুন:

» বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, অবশেষে ঘুচলো চোকার্স তকমা

» ক্লাব বিশ্বকাপের ম্যাচসহ আজকের খেলা (১৫ জুন ২৫)


 

এদিকে ম্যাচের প্রথমার্ধে খুব বেশি সুবিধা করতে পারেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ছিলেন নিজের ছায়ায় বন্দি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে একাধিক সুযোগ তৈরি করেন তিনি। যদিও প্রতিপক্ষ গোলরক্ষক ও রক্ষণ বিভাগের দৃঢ়তায় সফলতা পাওয়া হয়নি তার।

৩২ দলের এই টুর্নামেন্টে আটটি গ্রুপে ভাগ হয়ে খেলছে ক্লাবগুলো। যেখানে প্রতিটি গ্রুপে রয়েছে চার দল। আর গ্রুপ পর্বে সকলে খেলবে তিনটি করে ম্যাচ। এই প্রথম রাউন্ড শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দল নিজেদের অবস্থান নিশ্চিত করবে রাউন্ড অব সিক্সটিনে। পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার রাতে এফসি পোর্তোর বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

ক্রিফোস্পোর্টস/১৫জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল