Connect with us
ক্রিকেট

১৯ ছক্কার ইনিংসে একাধিক বিশ্বরেকর্ড গড়লেন কিউই ব্যাটার

সেঞ্চুরি হাকালেন ফিন অ্যালেন। ছবি- সংগৃহীত

ওকল্যান্ডে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) তৃতীয় আসরের উদ্বোধনী ম্যাচেই যেন রীতিমতো ঝড় তুলেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ফিন অ্যালেন। ১৯ ছক্কা হাঁকিয়ে খেলেছেন দেড়শ রানের দুর্দান্ত ইনিংস যেখানে তিনি গড়েছেন একাধিক বিশ্বরেকর্ড।

আজ শুক্রবার এমএলসিতে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে অসাধারণ এই কীর্তি গড়েন অ্যালেন। এদিন তিনি খেলেছেন ৫১ বলে ১৫১ রানের এক ঝড়ো ইনিংস। যার বদৌলতে মেজর লিগ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ২৬৯ রানের দলীয় সংগ্রহ দাঁড় করিয়েছে ফ্রান্সিসকো।

দুর্দান্ত এই ইনিংস খেলার পথে দুটি ব্যক্তিগত বিশ্বরেকর্ড গড়েছেন অ্যালেন। এদিন তিনি হাঁকিয়েছেন টি-টোয়েন্টি ইতিহাসের এক ইনিংসে সর্বোচ্চ ১৯ ছক্কা। এতদিন ১৮ ছক্কা হাঁকিয়ে এই রেকর্ড ছিল কিংবদন্তি ক্রিস গেইল (রংপুর রাইডার্স) ও সাহিল চৌহান (এস্তোনিয়া)। এবার সকল রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন অ্যালেন।




আরও পড়ুন:

» আগে দেখা যায়নি এমন ফাইনাল, প্রথমবার ঘটবে যে ঘটনা

» ৩৭০ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয়ের ইতিহাস নেদারল্যান্ডসের


 

এছাড়া টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম দেড়শ রানের ইনিংস খেলেছেন এই কিউই ব্যাটার। মাত্র ৪৯ বলে ১৫০ রান পূর্ণ করেছেন তিনি। এতে অ্যালেন ভেঙেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ও ‘বেবি এবি’ খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসের ৫২ বলে ১৫০ রানের রেকর্ড। এছাড়া ৩৪ বলে এমএলসির দ্রুততম ও সবমিলিয়ে তৃতীয় যৌথ দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/১৩জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট