Connect with us
ক্রিকেট

১৪৮ বছরের ক্রিকেট ইতিহাসে যা হয়নি তাই করলেন প্যাট কামিন্স

Pat Cummins led from the front
প্যাট কামিন্স। ছবি- ক্রিকইনফো

অজি অধিনায়ক প্যাট কামিন্স ফের প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বের সেরা টেস্ট বোলারদের একজন। শুধু দুর্দান্ত বোলারই নন, বরং বড় ম্যাচ কিংবা কঠিন পরিস্থিতিতে দলের ভাগ্য বদলে দিতে সক্ষম অসাধারণ অধিনায়কও তিনি। ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কামিন্স এমনই এক দৃষ্টান্ত দেখালেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেট নিয়ে দলকে বড় লিড এনে দেন তিনি এবং টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে যা বিরল এক রেকর্ড।

লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালের দ্বিতীয় দিনেও ফাস্ট বোলারদের আধিপত্য ছিল স্পষ্ট। প্রথম দিন অস্ট্রেলিয়াকে ২১২ রানে অলআউট করে দক্ষিণ আফ্রিকা ভালো অবস্থানে ছিল। প্রথম ইনিংসে তারা ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল। কিন্তু দ্বিতীয় দিনে ম্যাচের দৃশ্যপট বদলে দেন কামিন্স। দ্বিতীয় সেশনে হঠাৎ ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। দক্ষিণ আফ্রিকার শেষ ৬ উইকেটের মধ্যে ৪টিই তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বড় লিড এনে দেন।

প্রথম সেশনে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে ফিরিয়ে আক্রমণের সূচনা করেন কামিন্স। এরপর দ্বিতীয় সেশনে এক ওভারেই কাইল ভেরেইন ও মার্কো জানসেনকে আউট করে পূর্ণ করেন ইনিংসে পাঁচ উইকেট, যা তার ক্যারিয়ারের ১৪তম ফাইফার।




আরও পড়ুন

» টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচসহ আজকের খেলা (১৩ জুন ২৫)

» কামিন্সের দুর্দান্ত বোলিংয়ে দেড়শোর আগেই অলআউট দক্ষিণ আফ্রিকা


তবে সবচেয়ে বড় মুহূর্তটি আসে ইনিংসের শেষ উইকেট নেওয়ার সময়। দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে মাত্র ১৩৮ রানে, যখন কামিন্সের বলে কাগিসো রাবাডা আউট হন। এটিই ছিল ইনিংসে তার ষষ্ঠ শিকার। ১৮.১ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৬ উইকেট নেওয়ার মাধ্যমে টেস্ট ক্যারিয়ারের ১২৬ ইনিংসে ৩০০ উইকেট পূর্ণ করেন তিনি। এর মাধ্যমে লর্ডসে এক ইনিংসে ৬ উইকেট নেওয়া প্রথম বিদেশি অধিনায়কও হয়ে যান কামিন্স।

Pat Cummins led from the front 2

বিরল রেকর্ড গড়লেন প্যাট কামিন্স। ছবি- ক্রিকইনফো

এদিকে এর আগে লর্ডসে কোনো বিদেশি অধিনায়কের সেরা বোলিং পারফরম্যান্স ছিল নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির, ৬৯ রান দিয়ে ৫ উইকেট। শুধু ভেট্টোরিকেই নয়, কামিন্স ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি অধিনায়ক ও পেসার বব উইলিসকেও। ১৯৮২ সালে উইলিস ভারতের বিপক্ষে ১০১ রানে নিয়েছিলেন ৬ উইকেট।

ক্রিফোস্পোর্টস/১৩জুন২৫/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট