Connect with us
ফুটবল

বাংলাদেশের দেখানো পথে হাঁটবে ভারতের ফুটবল?

Bangladesh and Indian Footballer
বাংলাদেশ ও ভারত ফুটবল। ছবি- সংগৃহীত

জামাল ভূঁইয়ার দেখানো পথ ধরে একে একে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন হামজা চৌধুরি, ফাহমিদুল ইসলাম ও সামিত সোম। এতে সুদিন ফিরেছে বাংলাদেশ ফুটবলে। বাংলাদেশের দেখানো পথে এবার হাঁটতে চাইছে ভারতীয় ফুটবলও। প্রবাসী ভারতীয় ফুটবলারদের জাতীয় দলে নেওয়ার উদ্যোগ নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক এআইএফএফ কর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, প্রবাসী ভারতীয়দের জাতীয় দলের হয়ে খেলানোর উদ্যোগ নিয়েছে ফেডারেশন। এই বিষয়ে কেন্দ্র সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলেও জানা গেছে।

বিষয়টি ইতোমধ্যেই দেশটির সরকার গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।




আরও পড়ুন

» হাজার কোটি টাকায় ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়াল ম্যানইউ

» জুলাইয়ে ঢাকায় মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ, থাকছে না ভারত


সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই এআইএফএফ কর্তা বলেন, আমাদের প্রেসিডেন্ট একাধিক সরকারি দপ্তরের সঙ্গে আলোচনা করেছেন। ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। যদিও সিদ্ধান্ত সম্পূর্ণ সরকারের হাতে, তবে আমরা আশাবাদী, সরকার আমাদের প্রস্তাবে সম্মতি দেবে।

Bangladesh Football

এক ফ্রেমে বাংলাদেশ ফুটবল দল। ছবি- বাফুফে

তবে প্রবাসী ভারতীয়দের জাতীয় দলে অন্তর্ভুক্ত করলেই রাতারাতি সাফল্য আসবে না, তাও মনে করিয়ে দিয়েছেন ওই কর্তা। তিনি বলেন, প্রবাসী ভারতীয়দের জাতীয় দলে রাখলে প্রথম একাদশ গড়ার ক্ষেত্রে বিকল্প বাড়বে। তারা অধিকাংশই উন্নতমানের লিগে ক্লাব ফুটবলে খেলে থাকেন। তাদের অভিজ্ঞতা ও দক্ষতা ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করতে পারে। তবে এতে হঠাৎ করে জয়-পরাজয়ের বড় পরিবর্তন আশা করা উচিত হবে না।

India Football

ভারত ফুটবল দল। ছবি- সংগৃহীত

তবে ভারতীয় দলের বর্তমান দুরবস্থা দেখে সরকার দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কিনা নিশ্চিত নন ওই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ফেডারেশনের তরফ থেকে সরকারকে জানানো হয়েছে প্রবাসী ভারতীয়দের কাজে লাগানো হলে লাভবান হবে জাতীয় দল।

ক্রিফোস্পোর্টস/১৩জুন২৫/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল