Connect with us
ফুটবল

হংকংয়ের কাছে হারল ভারত, বাড়তি লাভ বাংলাদেশের

India loses to Hong Kong
ভারত বনাম হংকং। ছবি- সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচে র‍্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে থাকা হংকংয়ের মাঠে হেরেছে তারা। এতে এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচে জয়শূন্য ভারত। ফলে বাড়তি লাভ হলো একই গ্রুপে থাকা বাংলাদেশের।

মঙ্গলবার (১০ জুন) ভারত নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের কাছে ১-০ গোলে হেরেছে। হংকংয়ের হয়ে গোল করেন স্টিফেন পিরেইরা।

হংকংয়ের কাই তাক স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলশূন্য ছিল তারা। তবে ম্যাচের যোগ করা সময়ে এগিয়ে যায় স্বাগতিকরা। যোগ করা সময়ে পেনাল্টি পেয়ে যায় হংকং। আর পেনাল্টি থেকে সহজেই গোল এনে দেন পিরেইরা। ভারতের চেয়ে র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ পিছিয়ে হংকং।




আরও পড়ুন:

» বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের আগে যা জানালো হামজার ক্লাব 

» সিঙ্গাপুরকে চাপে রেখেও শেষদিকে গোল হজম করল বাংলাদেশ


 

এই হারে দুই ম্যাচে ভারতের পয়েন্ট ১। এতে বাড়তি লাভ হলো বাংলাদেশের। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেলেও ভারতের সমান ১ পয়েন্ট থাকবে বাংলাদেশেরও। তবে এই ম্যাচে ড্র করলেই ভারতকে টপকে যাবেন হামজারা

এর আগে গত মার্চে বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে ভারতের বিপক্ষে তাদের ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছিল হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

এদিকে প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে হংকং। দুই ম্যাচে ৪ পয়েন্ট দলটির।

ক্রিফোস্পোর্টস/১০জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল