Connect with us
ফুটবল

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ প্রকাশ, সামিতের অভিষেক

Bangladesh's playing XI announced against Singapore, Samit makes debut
সিঙ্গাপুরের বিপক্ষে হামজা-ফাহামিদুলদের সঙ্গে থাকছেন সামিতও। ছবি- সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়াম সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। এর আগে শুরুর একাদশ প্রকাশ করেছে বাংলাদেশ দল।

এই ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের। হ্যাভিয়ের কাবরেরার শুরুর একাদশেই আছেন এই মিডফিল্ডার। এছাড়া হামজা-ফাহামিদুলসহ ৬ প্রবাসী ফুটবলারের মধ্যে ৫ জনই আছেন শুরুর একাদশে।

তবে সিঙ্গাপুরের বিপক্ষে শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে তাকে এক মিনিটের জন্যও খেলায়নি কোচ কাবরেরা। তবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে শুরুর একাদশেই ছিলেন তিনি। তবুও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তার শুরুর একাদশে জায়গা নিয়ে শঙ্কা ছিল। অবশেষে শঙ্কাই সত্যি হলো। শুরুর একাদশে তাকে রাখেননি কাবরেরা।




আরও পড়ুন:

» ২০২৭ এশিয়ান কাপে জায়গা পেতে বাংলাদেশকে যা করতে হবে

» টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে চ্যাম্পিয়ন হবে কে?


তবে শুরুর একাদশে না থাকলেও ২৩ জনের স্কোয়াডে আছেন জামাল। তাই বদলি হিসেবে মাঠে দেখা যেতে পারে তাকে। সবশেষ ভুটান ম্যাচে মোট ১৭ জনকে খেলিয়েছিলেন কাবরেরা।

এদিকে ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ঈসা ফয়সাল। সবশেষ ভুটানের বিপক্ষে ম্যাচেও তাকে খেলায়নি কাবরেরা। এছাড়া মিডফিল্ডার মজিবুর রহমান জনি ও ফরোয়ার্ড ইব্রাহিমকেও ২৩ জনের স্কোয়াডে রাখেননি কোচ কাবরেরা

বাংলাদেশের শুরুর একাদশ : মিতুল মার্মা (গোলরক্ষক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, তপু বর্মন, সাদ উদ্দিন, কাজেম শাহ, হামজা চৌধুরি, মোহাম্মদ হৃদয়, সামিত সোম, রাকিব হোসেন, ফাহামিদুল ইসলাম।

ক্রিফোস্পোর্টস/১০জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল