Connect with us
ফুটবল

কাতার জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিল ইরফান

nabil irfan
নাবিল ইরফান। ছবি- সংগৃহীত

দেশের ফুটবলে এখন প্রবাসী ফুটবলারদের ঘিরে বাড়ছে উন্মাদনা। জামাল ভূঁইয়ার পথ ধরেই একে একে আলোচনায় এসেছেন হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম ও সামিত শোম। আলোচনায় রয়েছেন কিউবা মিচেলও।

এই উন্মাদনার মধ্যেই এবার আলোচনায় কাতারে বাংলাদেশি বংশোদ্ভূত নাবিল ইরফান। তবে তাকে নিয়ে আলোচনার ভিন্ন কারণ রয়েছে- কাতারের জাতীয় দলে ডাক পেয়েছেন এই ফুটবলার।

বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার দেশটির স্টার্স লিগের ক্লাব আল-ওয়াকরাহ এসসিতে খেলছেন। এর আগে প্রতিনিধিত্ব করেছেন কাতারের অনূর্ধ্ব-২৩ দলে। এবার প্রথমবারের মতো ডাক পেলেন কাতার জাতীয় দলের ক্যাম্পে। বিশ্বকাপ বাছাইপর্বে ইরান ও উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য কাতারের স্প্যানিশ কোচ হুলেন লোপেতেগি দলে রেখেছেন নাবিল ইরফানকে।




আরও পড়ুন

» নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

» নেশনস লিগ ফাইনাল : সম্মান জানালেন ইয়ামাল, যা বললেন রোনালদো


নাবিলকে দলে ডাকার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও এটি প্রকাশিত হয়েছে।

২১ বছর বয়সী নাবিল ২০২১ সাল থেকে আল-ওয়াকরাহ ক্লাবে খেলছেন। তার খেলার ধরণ অনেকটা হামজা চৌধুরীর মতো-প্রধানত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মাঠে দেখা যায় তাকে। প্রয়োজন হলে রাইট-ব্যাক পজিশনেও খেলতে পারেন এই ফুটবলার।

নাবিলের বাবা-মা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। বর্তমানে চাকরিসূত্রে কাতারে থাকেন। ২০০৪ সালে আল-ওয়াকরাহতেই জন্মগ্রহণ করেন নাবিল। ফুটবলে তার যাত্রা শুরু হয় কাতারের বিখ্যাত অ্যাসপায়ার একাডেমিতে। সেখান থেকে আল-ওয়াকরাহর যুব দলে জায়গা করে নেন তিনি।

ক্রিফোস্পোর্টস/৮জুন২৫/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল