Connect with us
ফুটবল

নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

brazil neymar
নেইমার। ছবি- সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রথমে এই খবর জানিয়েছেন প্রখ্যাত ফুটবল সাংবাদিক ফাব্রিজিয়ো রোমানো। পরে নেইমারের বর্তমান ক্লাব সান্তোস এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে এক পোস্টে রোমানো লেখেন, নেইমার কোভিডে আক্রান্ত হয়েছেন।

এদিকে সান্তোস জানিয়েছে, বৃহস্পতিবার তার শরীরে উপসর্গ দেখা দেয়, তাই তিনি অনুশীলনে অংশ নেননি। সোমবার আবার তার করোনা পরীক্ষা করা হবে।




আরও পড়ুন

» নেশনস লিগ ফাইনাল : সম্মান জানালেন ইয়ামাল, যা বললেন রোনালদো

» মঞ্চেই কাঁদলেন সাবালেঙ্কা, ফ্রেঞ্চ ওপেনে নতুন রানি কোকো গফ


গত কয়েক বছর ধরে বারবার চোটে ভুগেছেন নেইমার। সৌদি ক্লাব আল হিলালের হয়ে গত মৌসুমে তিনি খুবই অল্প সময় মাঠে ছিলেন। ফলে ক্লাবটি এবার তাকে দলে রাখেনি। এই কঠিন সময়ে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যান তিনি, যেখান থেকেই তার পরিচিতি শুরু হয়েছিল।

শৈশবের ক্লাবে ফিরে ভালো শুরু করেছিলেন এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত ১২ ম্যাচে করেছেন তিনটি গোল ও করিয়েছেন তিনটি অ্যাসিস্ট। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু করোনা সংক্রমণ তাকে আবার ছিটকে দিল।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭১৭টি ম্যাচ খেলেছেন নেইমার। গোল করেছেন ৪৩৯টি, অ্যাসিস্ট ২৭৯টি। অর্থাৎ মোট ৭১৮টি গোলে সরাসরি অবদান রয়েছে তার। ব্রাজিল জাতীয় দলের হয়েও ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত সর্বোচ্চ ৭৯ গোল করে কিংবদন্তি পেলেকে (৭৭ গোল) পেছনে ফেলেছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/০৮জুন২৫/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল