Connect with us
ফুটবল

বিশ্বকাপ ফুটবল : ঈদের খুশি দ্বিগুণ হলো জর্ডান ও উজবেকিস্তানের

Jordan and uzbekistan football team
জর্ডান ও উজবেকিস্তান ফুটবল দল। ছবি- সংগৃহীত

ধীরে ধীরে ঘনিয়ে আসছে ২০২৬ বিশ্বকাপের আসর। এবারের এই আসর হবে নতুন আঙ্গিকে ৪৮টি দল নিয়ে। ওই আসরের বাছাইপর্বে চমক দেখিয়েছে দুই মুসলিম দেশ জর্ডান ও উজবেকিস্তান। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার গৌরব অর্জন করলো দেশ দুটি।

রাত পোহালেই ঈদের খুশিতে মেতে উঠবে মুসলিমপ্রধান দুই দেশগুলো। তার একদিন আগে থেকেই আনন্দে মাতোয়ারা জর্ডান এবং উজবেকিস্তান। দেশ দুটির ফুটবলাররা এনে দিয়েছে এক বিশাল উপলক্ষ। বৃহস্পতিবার রাতে নিজ নিজ ম্যাচে জয়ের পাশাপাশি মিলেছে অন্যান্য সমীকরণও।

একইরাতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এশিয়ার আরেক শক্তিধর দেশ দক্ষিণ কোরিয়া। স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিশ্বকাপ খেলা আগে থেকেই নিশ্চিত। কাল এই তিন দলসহ বাছাইপর্ব খেলে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে আরও সাতটি দল।




আরও পড়ুন

» আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না : তামিম ইকবাল

» ব্রাজিলের হতাশার দিনে ফিরলেন মেসি, জিতল আর্জেন্টিনা


সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ‘এ’ গ্রুপের শীর্ষ দুইয়ে জায়গা পাকা করে ফেলেছে উজবেকিস্তান। ৯ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান। এই গ্রুপ থেকে আগেই বিশ্বকাপে জায়গা পাকা করেছিল ইরান।

জর্ডান ও উজবেকিস্তান প্রথমবার হলেও দক্ষিণ কোরিয়া টানা এগারোবার বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। এখন পর্যন্ত স্বাগতিক তিন দল ছাড়া আগামী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা সাতটি দল হলো- জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।

ইউরোপ থেকে এখনো কোনো দলের সুযোগ নিশ্চিত হয়নি। লাতিন আমেরিকা থেকে শুধু আর্জেন্টিনা টিকিট পেয়েছে। ব্রাজিল বেশ পিছিয়ে পড়লেও ধীরে ধীরে টেবিলের উপরের দিকে আসছে।

ক্রিফোস্পোর্টস/৬জুন২৫/এজে/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল