Connect with us
ফুটবল

হামজাকে অভিনন্দন জানাল ইংলিশ ক্লাব লেস্টার সিটি

English club Leicester City congratulates Hamza
বাংলাদেশের জার্সিতে প্রথম গোল পেয়েছেন হামজা। ছবি- বাফুফে

গত মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরির। লাল-সবুজের জার্সিতে নিজের অভিষেক ম্যাচে গোল করার ইচ্ছা থাকলেও সেটা পূরণ হয়নি তার। তবে অভিষেক গোলের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি তাকে। নিজের দ্বিতীয় ম্যাচে এসেই প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পেয়েছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা এই ফুটবলার।

গতকাল (৪ মে) ফিফা প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়েই প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পেয়েছেন হামজা। আর সেটাও এসেছে দেশের মাটিতে নিজের অভিষেক ম্যাচে। তাই গোলটাও ছিল অনেক বিশেষ।

হামজা তার বিশেষ এই গোল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় লিখেন, আলহামদুলিল্লাহ, ‘ঘরের মাঠে অভিষেকে গোল করতে পেরে আমি গর্বিত। বড় খেলার আগে (সিঙ্গাপুর ম্যাচের) ছেলেরা দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছে। এভাবে স্বাগত জানানোর জন্য সবাইকে মনের গভীর থেকে ধন্যবাদ। মঙ্গলবার রাতে ফের দেখা হবে ইনশাআল্লাহ।’




আরও পড়ুন :

» ৮ বছর পর এমন দিন দেখলেন বাবর আজম

» গোল করে ‘আলহামদুলিল্লাহ’ বললেন হামজা, ভক্তদের দিলেন বার্তা


বাংলাদেশের জার্সিতে অভিষেক গোলের পর প্রশংসায় ভাসছেন হামজা। এবার তাকে অভিনন্দন জানিয়েছে তার ক্লাব লেস্টার সিটি। হামজার দেওয়া বার্তা শেয়ার করে লেস্টার লিখেছে, ‘অভিনন্দন, হামজা।’ যেখানে প্রথম গোল বোঝাতে একটি ফুটবলের ইমোজি ও বাংলাদেশের পতাকা ব্যবহার করেছে তারা।

এদিকে গত মৌসুমের মাঝামাঝিতে লেস্টার থেকে লোনে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমান হামজা। তবে মৌসুম শেষে ক্লাবটি তার সঙ্গে চুক্তি না করায় পুরোনো ঠিকানায় ফিরেছেন তিনি। কিন্তু লেস্টার এবার প্রিমিয়ার লিগ থেকে অবমনন হয়ে দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে নেমে গেছে তারা। তাই আগামী মৌসুমে লেস্টারের জার্সিতে চ্যাম্পিয়নশিপে খেলতে হবে তাকে।

তবে গুঞ্জন রয়েছে, আগামী মৌসুমে হামজাকে দলে নিতে চায় গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। গ্রিসের সংবাদমাধ্যম স্পোর্টস এফএম এর এক প্রতিবেদন মতে, হামজার দিকে নজর রয়েছে অলিম্পিয়াকোসের কোচ জোসে লুইস মেন্ডিলিবার। এখন দেখার পালা শেষ পর্যন্ত কোথায় হয় এই মিডফিল্ডারের ঠিকানা।

ক্রিফোস্পোর্টস/৫জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল