Connect with us
ফুটবল

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে নেশনস লিগের চ্যাম্পিয়ন পর্তুগাল

UEFA Nations League Champion Portugal
নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল। ছবি- সংগৃহীত

টাইব্রেকারের পঞ্চম শটে রুবেন নেভেস স্পেনের জালে বল জড়াতেই নিশ্চিত হয় পর্তুগালের জয়। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পরাজিত করে নেশনস লিগের শিরোপা জিতল রোনালদোর দল। দ্বিতীয়বারের মতো ইউরোপের এই মেজর শিরোপা নিজেদের করে নিল পর্তুগিজরা।

গতকাল রোববার রাতে টাইব্রেকারে স্পেনকে ৫-৩ গোলে পরাজিত করে উল্লাসে মাতে পর্তুগিজরা। এর আগে নির্ধারিত সময়ের খেলায় ২-২ ব্যবধানে হয় ড্র। এরপর অতিরিক্ত সময়েও ম্যাচ নির্ধারণ হয়নি ফলাফল। এতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে চতুর্থ শট স্পেন মিস করলে হয়ে যায় ভাগ্য নির্ধারণ।

এদিন খেলার শুরুতে আধিপত্য বিস্তারের চেষ্টা করে গেল বারের চ্যাম্পিয়ন স্পেন। মুহুর্মুহু আক্রমণে পর্তুগালকে কুপোকাত করার চেষ্টা চালায় তারা। তবে পর্তুগিজরা শক্তিশালী রক্ষণ বজায় রেখে একের পর এক ওঠে পাল্টা আক্রমণে। যদিও ম্যাচের ২১ মিনিটে মার্তিন জুবিমেন্দির গোলে এগিয়ে যায় স্পেন।




আরও পড়ুন: 

» সিঙ্গাপুর ম্যাচ ঘিরে হামজা-জামালকে নিয়ে ফিফার পোস্ট

» কাতার জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিল ইরফান


 

তবে পাঁচ মিনিট বাদেই দুর্দান্ত এক গোলে পর্তুগালকে সমতায় ফেরান নুনো মেন্দেজ। এরপর প্রথমার্ধের বিরতিতে যাওয়ার এক মুহূর্তে ফের স্পেনকে লিড এনে দেন মিকেল ওইয়ারসাবাল। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর গোল পেতে মরিয়া হয়ে থাকে পর্তুগাল। আর সেখানেই দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন রোনালদো।

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো দল গোল না পেলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল নির্ধারিত না হলে অনুষ্ঠিত হয় টাইব্রেকার। যেখানে টানা পাঁচ শটে গোল করেন পর্তুগিজ ফুটবলাররা। এদিকে স্পেনের চতুর্থ শুট আউটে নেয়া আলবার্তো মোরাতোর শট দুর্দান্ত ভাবে রুখে দেন পর্তুগালের গোলরক্ষক দিয়াগো কোস্তা।

ক্রিফোস্পোর্টস/৯জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল