Connect with us
ফুটবল

৫ বছর পর আজ জাতীয় স্টেডিয়ামে ফিরছে বাংলাদেশ ফুটবল

Bangladesh football team practice (2)
বাংলাদেশ ফুটবল দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ফুটবলের ‘হোম অব ভেন্যু’ খ্যাত ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরছে প্রতিযোগিতামূলক ফুটবল। ২০২০ সালের ১৭ নভেম্বরের পর এবারই প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মাঠে। যেখানে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল।

আজ বুধবার ৪ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ ভুটানের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

২০২১ সালের জুলাইয়ে সংস্কার কাজ শুরু হয়েছিল জাতীয় স্টেডিয়ামের। দীর্ঘ অপেক্ষা ও নানা অসঙ্গতি কাটিয়ে নান্দনিক রুপে ফিরেছে মাঠটি। দীর্ঘদিন পর ফুটবল ফিরতে যাওয়া এই মাঠে আজ প্রথম অভিষেক হতে যাচ্ছে শেখ মোরসালিন–মিতুল মারমাসহ আরও কয়েকজন ফুটবলারই




আরও পড়ুন:

» নেশনস লিগের ফাইনাল নিশ্চিতে আজ জার্মানির মুখোমুখি পর্তুগাল

» ৪ গোলের ম্যাচে শক্তিশালী জর্ডানকে রুখে দিল বাংলাদেশ


 

শুধু তাই নয়, বাংলাদেশ দলের সঙ্গে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা কাজ করছেন ২০২২ সালের জানুয়ারি থেকে। তিন বছরেরও বেশি সময় বাংলাদেশে কোচিং করালেও আজ প্রথম তারও হোম অব ফুটবলে অভিষেক হতে যাচ্ছে।

এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে জড়ানো সম্ভাবনা রয়েছে ফাহমিদুল ইসলামের। গতকাল সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরা জানান, একটা নির্দিষ্ট সময়ের জন্য হলেও ফাহমিদুলকে মাঠে নামানো হবে। এছাড়া দেশের মাটিতে প্রথমবারের মতো লাল-সবুজের জার্সিতে খেলতে পারেন হামজা চৌধুরী।

সিঙ্গাপুর ম্যাচ খেলতে আজ ভোরে ঢাকায় এসেছে আরেক তারকা ফুটবলার সামিত সোম। তবে ভুটান ম্যাচে তাকে বিশ্রামে রাখা হবে। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই করবে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচটিও হবে জাতীয় স্টেডিয়ামে। যেখানে একসঙ্গে দেখা যেতে পারে হামজা, সামিত ও ফাহমিদুলকে।

ক্রিফোস্পোর্টস/৪জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল