Connect with us
ক্রিকেট

প্রথমবারের মতো আইপিএল জিতে কত টাকা পেল আরসিবি?

Royal Challengers Bengaluru won IPL 2025
বেঙ্গালুরুর আইপিএল ২০২৫ জয়। ছবি- আরসিবি

অপেক্ষাটা কম ছিল না। দীর্ঘ ১৭ বছর শিরোপা বঞ্চিত ছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে অবশেষে সকল আক্ষেপের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয় আরসিবি। এতে বহুল প্রতীক্ষার পর কাঙ্খিত এই শিরোপাটি ওঠে বিরাট কোহলিদের হাতে।

গতকাল মঙ্গলবার আহমেদাবাদে পাঞ্জাব কিংসকে ৬ রানে পরাজিত করে নিজেদের প্রথম শিরোপা জয় করে বেঙ্গালুরু। আগে ব্যাট করে পাঞ্জাবকে ১৯১ রানের লক্ষ্য দিয়েছিল তারা। এই মাঠে এমন টার্গেট খুব চ্যালেঞ্জিং না হলেও শেষ পর্যন্ত পাঞ্জাবকে রুখে দেয় আরসিবি।

প্রথমবারের মতো শিরোপা জয়ের পর প্রাইজমানি হিসেবে কত টাকা পেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? আগেই জানা গিয়েছিল এবারের আইপিএলে মোট প্রাইজমানি ৪৭ কোটি রুপিরও বেশি। যা বন্টন করা হবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলসহ শীর্ষ চার দলের পাশাপাশি ব্যক্তিগত বেশকিছু পুরষ্কারের পেছনে।




আরও পড়ুন:

» ২০২৫ আইপিএল শেষে কার হাতে উঠল কোন পুরস্কার?

» ৪ গোলের ম্যাচে শক্তিশালী জর্ডানকে রুখে দিল বাংলাদেশ


 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে ২০ কোটি রুপি পুরস্কার পেয়েছে বেঙ্গালুরু। বাংলাদেশি মুদ্রায় যার অর্থ প্রায় ২৮ কোটি ৫১ লাখ টাকা। আর ফাইনালে পরাজিত হয়ে রানার্স-আপ দল হিসেবে পাঞ্জাব পাচ্ছে ১৩ কোটি রুপি বা প্রায় ১৮ কোটি ৫৩ লাখ টাকা।

এছাড়া বিভিন্ন ব্যক্তিগত পুরস্কার যেমন সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট, মৌসুমের সেরা উঠতি খেলোয়াড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, মৌসুমের সবচেয়ে ভালো বল স্ট্রাইকার, মৌসুমের ফ্যান্টাসি খেলোয়াড় এবং সর্বোচ্চ ছক্কা বা চার মারার পুরস্কার ইত্যাদির পেছনে দেয়া হবে আরও প্রায় ১ কোটি রুপি।

ক্রিফোস্পোর্টস/৪জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট