Connect with us
ক্রিকেট

২০২৫ আইপিএল শেষে কার হাতে উঠল কোন পুরস্কার?

IPL 2025 champion Royal Challengers Bengaluru RCB
২০২৫ আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। ছবি- আইপিএল

দীর্ঘ আসর শেষে অবশেষে পর্দা নামলো এবারের আইপিএলের। যেখানে পাঞ্জাব কিংসকে পরাজিত করে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতে নিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এতেই ঘুচলো দলটির ১৮ বছরের দীর্ঘ আক্ষেপ।

গতকাল মঙ্গলবার আহমেদাবাদে আগে ব্যাট করে পাঞ্জাবকে ১৯১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বেঙ্গালুরু। এই মাঠে এমন টার্গেট খুব চ্যালেঞ্জিং কিছু না হলেও শেষ পর্যন্ত নিজেদের বোলিং কারিশমায় ফলাফল নিজেদের দিকে করে নেয় বিরাট কোহলির দল।

এবারের গোটা টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের নজর কেড়েছেন ভিন্ন অনেক ক্রিকেটার। আইপিএলের ফাইনাল শেষে নিজ নিজ দুর্দান্ত পারফরমেন্সের জেরে পুরস্কার পেয়েছেন তাদের অনেকেই। গতকাল চ্যাম্পিয়ন নির্ধারণের পর প্রকাশ করা হয় সে সকল পুরস্কার জয়ীর নাম।



একনজরে আইপিএলের সকল ব্যক্তিগত পুরস্কার:

অরেঞ্জ ক্যাপ: সাই সুদর্শন (গুজরাট টাইটান্স)– ৭৫৯ রান (১০ লাখ রুপি)
পার্পল ক্যাপ: প্রসিদ্ধ কৃষ্ণ (গুজরাট টাইটান্স)– ২৫ উইকেট (১০ লাখ রুপি)
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: সূর্যকুমার যাদব (মুম্বই ইন্ডিয়ান্স) (১৫ লাখ রুপি)
সুপার স্ট্রাইকার অব দ্য সিজন: বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস) (১০ লাখ রুপি)
ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: সাই সুদর্শন (গুজরাট টাইটান্স) (১০ লাখ রুপি)
ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য সিজন: সাই সুদর্শন (১০ লাখ রুপি)
ফ্যান্টাসি কিং প্লেয়ার: সাই সুদর্শন (১০ লাখ রুপি)
সর্বোচ্চ ছক্কা: নিকোলাস পুরান (লখনৌ সুপার জায়ান্টস)– ৪০টি ছয় (১০ লাখ রুপি)
সর্বোচ্চ চার: সাই সুদর্শন– ৮৮টি চার (১০ লাখ রুপি)
সেরা ক্যাচ: কামিন্দু মেন্ডিস (সানরাইজার্স) (১০ লাখ রুপি)

অন্যান্য পুরস্কার:

সেরা স্টেডিয়াম: অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি (৫০ লাখ রুপি)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: চেন্নাই সুপার কিংস
ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ: ক্রুণাল পাণ্ডিয়া (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)


আরও পড়ুন:

» সিঙ্গাপুর ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছে যা বললেন সামিত

» ৪ গোলের ম্যাচে শক্তিশালী জর্ডানকে রুখে দিল বাংলাদেশ


 

ক্রিফোস্পোর্টস/৪জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট