Connect with us
ক্রিকেট

যে কারণে বাংলাদেশের সিরিজ চলাকালে পাকিস্তানে গিয়েছিলেন তামিম

Tamim Iqbal
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

পাকিস্তানের মাটিতে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ। গত ২৮ মে শুরু হওয়া এই সিরিজটি শেষ হয়েছে ১ জুন। সিরিজের ৩টি টি-টোয়েন্টিতেই হেরে হোয়াইটওয়াশ হয়েছে লিটন দাসের দল। এই সিরিজ চলাকালে দেশটিতে অবস্থান করছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় দলের কিংবা ক্রিকেট বোর্ডের অংশ না হয়েও একই সময়ে তামিমের পাকিস্তানে অবস্থান করা নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অবশেষে তামিম নিজেই জানিয়েছেন তার পাকিস্তানের সফরের কারণ।

মূলত জাতীয় দল কিংবা বোর্ডের অংশ হিসেবে পাকিস্তান সফরে যাননি তামিম। ব্যবসায়িক কাজে পাকিস্তান গিয়েছিলেন সাবেক টাইগার দলপতি। সম্প্রতি দেশে সিএ কোম্পানির শো রুম দিয়েছেন তিনি। আর শো-রুমের কাজেই পাকিস্তানে সিএ কোম্পানির ফ্যাক্টরিতে গিয়েছেন দেশসেরা এই ওপেনার।

এ প্রসঙ্গে তামিম গণমাধ্যমকে জানান, ‘আমি ব্যবসা করে প্লেন কিনতে পারবো না কিংবা বাড়িও করতে পারব না। এটা আমার খুবই শখের একটা জিনিস। আমি অবসর নেওয়ার পরে ওরা (সিএ) একটা ব্যাট বানাচ্ছে। যারা আমার খেলা পছন্দ করতেন তাদের জন্য তৈরি করা। যারা এই ব্যাট কিনবেন তারা একটা স্মৃতি হিসেবে রাখতে পারবেন। এখানে আসার এটাই বড় কারণ।’




আরও পড়ুন :

» ১৮ বছরের আক্ষেপ ঘোচানোর আগে প্রীতির আগেবঘন বার্তা

» ঈদের আগে যে কারণে দেশ ছাড়ছেন বিসিবির নতুন সভাপতি


বাংলাদেশের মার্কেটে ব্যাটের দাম অনেক বেড়েছে, ‘যা অনেকের সাধ্যের বাইরে। দেশের মার্কেটে ব্যাটের দাম আরও কমা উচিত বলেন মনে করেন এই তারকা, ‘বর্তমানে বাংলাদেশের মার্কেটে ব্যাটের যে দাম হয়েছে, এত পরিমাণ দাম হওয়ার কথা না। একটা ব্যাটের দাম যদি পনেরো কিংবা বিশ হাজার দাম কমিয়ে নিয়ে আসা যায় তাহলে ভালো। যারা একাডেমি বা নতুন লিগ খেলছে তাদের জন্য অনেক সুবিধা হবে।’

চলতি বছরের শুরুতে বিপিএল চলাকালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সময় হার্ট অ্যাটাক করে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে বর্তমানে সুস্থ আছেন এই তারকা। তবে পুনরায় বাইশ গজে ফিরতে আরও সময় লাগবে এই ড্যাশিং ওপেনারের।

ক্রিফোস্পোর্টস/৩জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট