Connect with us
ক্রিকেট

ঈদের আগে যে কারণে দেশ ছাড়ছেন বিসিবির নতুন সভাপতি

Aminul Islam Bulbul_BCB President
আমিনুল বুলবুল। ছবি- সংগৃহীত

সম্প্রতি বোর্ড পরিচালকদের অনাস্থার জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড– বিসিবির সভাপতি পদ হারিয়েছেন ফারুক আহমেদ। তার পরিবর্তে বোর্ড প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন দেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।

বোর্ডের দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহেই দরজায় কড়া নাড়ছে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর তাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে আজ মঙ্গলবার দেশ ছাড়ছেন সদ্য বিসিবি প্রধানের দায়িত্ব পাওয়া এই সাবেক ক্রিকেটার।

আমিনুল বুলবুলের পরিবার বর্তমানে বসবাস করছে অস্ট্রেলিয়াতে। কেননা বিসিবির দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত আইসিসির গেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন বুলবুল। আর সেই দায়িত্ব পালনের জন্য অস্ট্রেলিয়া থেকেই নিয়মিত যাতায়াত করতেন তিনি।



এছাড়া বুলবুলের স্ত্রী নিজেও ক্যারিয়ার গড়েছেন অস্ট্রেলিয়াতে। আর বিসিবির ডাকে হুট করে তিনি দেশে ফিরে এলেও পরিবার রেখে এসেছেন অস্ট্রেলিয়াতেই। তাই ঈদের ছুটি কাটাতে পরিবারের কাছে ফিরছেন তিনি।


আরও পড়ুন:

» ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানকে আজ হারাতে চায় বাংলাদেশ

» নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে কে এই পাকিস্তানি?


 

অস্ট্রেলিয়াতে এবারের ঈদ উদযাপন হবে আগামী ৬ জুন। তাই আগেভাগেই দেশ ছেড়ে পরিবারের কাছে যাচ্ছেন বুলবুল। তবে ঈদের পর তার ফিরে আসতে হতে পারে কিছুটা দেরি। বিষয়টা সংবাদ সম্মেলনের সাংবাদিকদের কাছে নিজেই জানিয়েছেন বুলবুল।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া যাবো ইনশাআল্লাহ। আশা করছি, ঈদের সপ্তাহখানেক পরই দেশে ফিরবো। তবে ১৪ জুন থেকে আইসিসির একটি মিটিং আছে। সেখানে অ্যাটেন্ড করার সম্ভাবনা বেশি। তাহলে দেশে ফিরে আসতে কয়েকদিন দেরি হতে পারে। সেক্ষেত্রে হয়তো ১৮ জুন আবার দেশে ফিরে আসবো।’

ক্রিফোস্পোর্টস/৩জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট